Madhyamik

হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার

☼ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার [Uses of Hydrochloric Acid]:-

[i] রসায়নাগারে হাইড্রোক্লোরিক অ্যাসিড [HCl] খুবই প্রয়োজনীয় বিকারক ।

[ii] ক্লোরিনের শিল্পোত্পাদনে হাইড্রোক্লোরিক অ্যাসিডের [HCl] ব্যবহার হয় ।

[iii] অ্যাকুয়া রিজিয়া [Aqua regia] (অম্লরাজ) প্রস্তুতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার হয়, যা সোনা গলাতে দরকার হয় ।

হাইড্রোক্লোরিক অ্যাসিড [HCl] -এর শনাক্তকরণ

☼ হাইড্রোক্লোরিক অ্যাসিডের [HCl] শনাক্তকরণ:- সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে HCl -এর বিক্রিয়ায় অদ্রাব্য সিলভার ক্লোরাইডের থকথকে সাদা অধঃক্ষেপ পাওয়া যায় । এই অধঃক্ষেপ HNO3 -তে অদ্রাব্য কিন্তু অতিরিক্ত NH4OH -এ দ্রাব্য ।

AgNO3 + HCl = AgCl ↓ + HNO3 ।

হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ধর্ম

☼ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ধর্ম [Properties of Hydrogen Chloride] :

[১] (a) ভৌত ধর্ম:-

[i] হাইড্রোজেন ক্লোরাইড [HCl] বর্ণহীন, শ্বাসরোধী, ঝাঁঝালো গন্ধযুক্ত, অম্লস্বাদ বিশিষ্ট গ্যাস ।

[ii] হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বাতাসের চেয়ে প্রায় 1.3 গুণ ভারী, এর বাষ্পীয় ঘনত্ব 18.25 ।

[iii] এই গ্যাস জলে অত্যন্ত দ্রাব্য, 0°C উষ্ণতায় এবং প্রমাণ চাপে 1 সিসি জলে 450 সিসি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস [HCl] দ্রবীভূত হয় ।

হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতি

HCl -এর জলীয় দ্রবণ অর্থাৎ, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতি: গ্যাসীয় অবস্থায় HCl -কে হাইড্রোজেন ক্লোরাইড [Hydrogen Chloride] বলে । এই গ্যাসের জলীয় দ্রবণকে হাইড্রোক্লোরিক অ্যাসিড [Hydrochloric acid] বলে । উত্পন্ন হাইড্রোজেন ক্লোরাইড [Hydrogen Chloride] গ্যাসকে জলে দ্রবীভূত করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড [Hydrochloric acid] পাওয়া যায় ।

হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস প্রস্তুত প্রণালী

হাইড্রোজেন ক্লোরাইড (এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ) নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড [Hydrogen Chloride (and Hydrochloric acid), Nitric acid and Sulphuric acid]:-

পুষ্টি, পুষ্টির পর্যায় ও পুষ্টির প্রয়োজনীয়তা

☼ পুষ্টি (Nutrition)

• সংজ্ঞা:- যে প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে নানা খাদ্য উপাদান (পরিপাক) গ্রহন করে তাকে কোশীয় প্রোটোপ্লাজমে অঙ্গিভূত করে, জীবনের শারীরবৃত্তীয় ক্রিয়া সমুহ সাম্পাদান করে ও স্বাভাবিকতা বজায় রাখে তাকে পুষ্টি [Nutrition] বলে । উদ্ভিদের পুষ্টি সংগঠিত হয় সংশ্লেষ ও আত্তীকরণের মাধ্যমে এবং প্রাণীর পুষ্টি সংগঠিত হয় খাদ্য গ্রহণ, খাদ্য পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণের মাধমে ।

• পুষ্টি এক প্রকার উপচিতি বিপাক কারণ এই প্রক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় ।