বাচ্য ও বাচ্যান্তর

Submitted by madhyamik.manager on Sun, 03/20/2011 - 11:19

বাচ্য পরিবর্তন ( দশম শ্রেণীর কবিতা থেকে) *******************************************

বাংলার মুখ আমি দেখিয়াছি - জীবনানন্দ দাশ ******************************************************************************************** ১. বাংলার মুখ আমি দেখিয়াছি(কর্ম বাচ্য)............... বাংলার মুখ আমার দেখা হয়েছে।

২. আমি পৃথিবীর রুপ খুঁজিতে যাই না।(কর্ম বাচ্য)........... আমার দ্বারা পৃথিবীর রুপ খুঁজতে যাওয়া হয় না।

৩. ডুমুরের গাছে চেয়ে দেখি।(ভাব বাচ্য)......................... ডুমুরের গাছে চেয়ে দেখা হয়।

৪. সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল।(কর্ম বাচ্য).............. সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখা হয়েছিল।

৫. শ্যামার নরম গান শুনেছিল।(কর্ম বাচ্য).................... শ্যামার নরম গান শোনা হয়েছিল।

৬. সে নেচেছিল।(ভাব বাচ্য)......................... তার নাচা হয়েছিল।

৭. তার কেঁদেছিল পায়।(ভাব বাচ্য)........................... তার পায়ে কাঁদা হয়েছিল।

জনম দুখিনির ঘর - অরুন মিত্র

*************************************

১. এখানে ফিরেছি আমি।(ভাব বাচ্য).....................এখানে আমার ফেরা হয়েছে।

২. দুরন্ত রোদের টিলা পেরিয়ে এলাম।(কর্ম বাচ্য)....................দুরন্ত রোদের টিলা পেরিয়ে আসা হল।

৩. তাকে ছেড়ে চলে আসি।(কর্ম বাচ্য)............................ তাকে ছেড়ে চলে আসা হয়।

৪. এখানে ফিরেছি।(ভাব বাচ্য).............................এখানে ফেরা হয়েছে।

৫. এখন আমার কান এক শুদ্ধ ধ্বনিতে পেতেছি।(ভাব বাচ্য)............. এখন আমার কান এক শুদ্ধ ধ্বনিতে পাতা হয়েছে।

উলঙ্গ রাজা - নীরেন্দ্রনাথ চক্রবর্তী

********************************************

১.সবাই দেখছে।(কর্মবাচ্য)...................... সবারই দেখা হয়েছে।

২. সবাই হাততালি দিচ্ছে।(কর্ম বাচ্য)................... সবারই হাততালি দেওয়া হচ্ছে।

৩. গল্পটা সবাই জানে।(কর্ম বাচ্য).....................গল্পটা সবারই জানা আছে।

৪. শিশুটি কোথায় গেল।(ভাব বাচ্য).................... শিশুটির কোথায় যাওয়া হল।

৫. ঘুমিয়ে পড়েছে।(ভাব বাচ্য)........................ ঘুমিয়ে পড়া হয়েছে।

৬. খুঁজে আন।(ভাব বাচ্য).........................খুঁজে আনা হোক।

৭. গল্প তুলে জিজ্ঞাসা করুক।(ভাব বাচ্য).................গল্প তুলে জিজ্ঞাসা করা হোক।

৮. নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়।(ভাব বাচ্য)...............গল্পের রাজার প্রকাশ্য রাস্তায় নামা হয়েছে।

রবীন্দ্রনাথের প্রতি - সুকান্ত ভট্টাচার্য

*******************************************

১. সহসা উদ্বেল হয়ে উঠি।(ভাব বাচ্য)...............সহসা উদ্বেল হয়ে ওঠা হয়।

২. নির্ভয়ে উপেক্ষা করি।(কর্ম বাচ্য)................. নির্ভয়ে উপেক্ষা করা হয়।

৩. তোমার সৃষ্টিরা জেগে থাকে।(ভাব বাচ্য)................তোমার সৃষ্টিদের জেগে থাকা হয়।

৪. প্রত্যহ দুঃস্বপ্ন দেখি।(ভাব বাচ্য)...........................প্রত্যহ দুঃস্বপ্ন দেখা হয়।

*********************************************************

Related Items

সমকোণী চৌপল বা আয়তঘন ( Rectangular Parallelepiped )

প্রাত্যহিক জীবনে আমাদের না না প্রকার ঘনবস্তু নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে হয়। এই ধরণের ঘনবস্তু গুলি কোনটি সুষম এবং কোনটি অসম। এই সমস্ত ঘনবস্তু গুলির আকৃতি সম্মন্ধে পূর্বে আমাদের পরিচয় ঘটেছে। শুধু তাই নয় এই সব ঘনবস্তু গুলির একটি তল থেকে যে ক্ষেত্র পাওয়া যায় তাদের সঙ্গেও পরিচয় ঘটেছে।

পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ( Trigonometrical Ratios of Complementary Angles )

জ্যামিতিতে আমরা দেখেছে যখন দুটি কোণের মানের সমষ্টি 90 deg হয় তখন কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ ( Complementary Angles ) বলে।যেমন , 60 deg + 30 deg = 90 deg, সুতরাং 60 deg কোণের পূরক কোণ 30 deg এবং 30 deg কোণের পূরক কোণ হবে 60 deg .

ত্রিকোণমিতিক অনুপাত ( Trigonometrical Ratios )

ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় | ত্রিকোণমিতিক অনুপাত ও তাদের নাম | ত্রিকোণমিতিক অনুপাতের ধর্ম | কয়েকটি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান | কয়েকটি আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়

বিবিধ ঘনবস্তুসমূহ ( Various 3D Figures )

এই অধ্যায়ে আমরা একাধিক ঘনবস্তুর পারস্পরিক সম্পর্কে বিচার করে মিলিতভাবে যে সমস্যাগুলির সম্মুখীন হব , তার সমাধান করা শিখবো। সুবিধার জন্য ওই ঘনবস্তু সম্পর্কিত সূত্রাবলির তালিকা এখানে একসাথে দেওয়া হল।

গোলক ( Sphere )

আমরা প্রত্যেকেই ফুটবল , ভূগোলক , ক্রিকেট বল বা খেলার মার্বেল দেখেছি। এগুলোই আমাদের প্রাত্যহিক জীবনে দেখা গোলকের উদাহরণ। গোলক এমন একটি ঘনবস্তু যা একটি মাত্র বক্রতল দিয়ে তৈরী।