পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ( Trigonometrical Ratios of Complementary Angles )

Submitted by arpita pramanik on Thu, 06/02/2011 - 07:59

পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ( Trigonometrical Ratios of Complementary Angles )

পূরক কোণ ( Complementary Angles )

জ্যামিতিতে আমরা দেখেছে যখন দুটি কোণের মানের সমষ্টি [tex]{90^ \circ }[/tex] হয় তখন কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ ( Complementary Angles ) বলে। যেমন , [tex]{60^ \circ } + {30^ \circ } = {90^ \circ }[/tex] , সুতরাং [tex]{60^ \circ }[/tex] কোণের পূরক কোণ [tex]{30^ \circ }[/tex] এবং [tex]{30^ \circ }[/tex] কোণের পূরক কোণ হবে [tex]{60^ \circ }[/tex] . বিষয়টি আরো সাধারণভাবে বললে তা দাঁড়ায় একটি কোণের মান যদি [tex]\theta [/tex] হয় , তবে তার পূরক কোণের মান হবে [tex]{90^ \circ } - \theta [/tex] .

এখন আমাদের দেখতে হবে [tex]\theta [/tex] কোণের ত্রিকোণমিতিক অনুপাত যদি জানা থাকে , তবে তার থেকে কী করে [tex]{90^ \circ } - \theta [/tex] কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা যায়।

উপরের চিত্রে [tex]\angle ABO = \theta [/tex] এবং [tex]\angle OAB = {90^ \circ } - \theta [/tex] . অতএব এদের একটি কোন অপরটির পূরক। এবার দেখা যাক এই দুটি সূক্ষকোণের পরিপ্রেক্ষিতে কোনটি অতিভুজ , কোনটি লম্ব এবং কোনটি ভূমি।

[tex]\theta [/tex] কোণের পরিপ্রেক্ষিতে

AB হল অতিভুজ ,

OA হল লম্ব

এবং OB হল ভূমি

[tex]{90^ \circ } - \theta [/tex] কোণের পরিপ্রেক্ষিতে

AB হল অতিভুজ ,

OB হল লম্ব

এবং OA হল ভূমি

এখন [tex]{90^ \circ } - \theta [/tex] কোণের ক্ষেত্রে

[tex]\begin{array}{l}
\sin \left( {{{90}^ \circ } - \theta } \right) = \frac{{OB}}{{AB}}\\
\cos ec\left( {{{90}^ \circ } - \theta } \right) = \frac{{AB}}{{OB}}\\
\cos \left( {{{90}^ \circ } - \theta } \right) = \frac{{OA}}{{AB}}\\
\sec \left( {{{90}^ \circ } - \theta } \right) = \frac{{AB}}{{OA}}\\
\tan \left( {{{90}^ \circ } - \theta } \right) = \frac{{OB}}{{OA}}\\
\cot \left( {{{90}^ \circ } - \theta } \right) = \frac{{OA}}{{OB}}
\end{array}[/tex]

কিন্তু [tex]\theta [/tex] কোণের ক্ষেত্রে

[tex]\begin{array}{l}
\sin \theta = \frac{{OA}}{{AB}}\\
\cos ec\theta = \frac{{AB}}{{OA}}\\
\cos \theta = \frac{{OB}}{{AB}}\\
\sec \theta = \frac{{AB}}{{OB}}\\
\tan \theta = \frac{{OA}}{{OB}}\\
\cot \theta = \frac{{OB}}{{OC}}
\end{array}[/tex]

উপরের আলোচনা থেকে দেখতে পাওয়া যায় যে

[tex]\begin{array}{l}
\sin \left( {{{90}^ \circ } - \theta } \right) = \cos \theta \\
\cos \left( {{{90}^ \circ } - \theta } \right) = \sin \theta \\
\cos ec\left( {{{90}^ \circ } - \theta } \right) = \sec \theta \\
\sec \left( {{{90}^ \circ } - \theta } \right) = \cos ec\theta \\
\tan \left( {{{90}^ \circ } - \theta } \right) = \cot \theta \\
\cot \left( {{{90}^ \circ } - \theta } \right) = \tan \theta
\end{array}[/tex]

Related Items

সমকোণী চৌপল বা আয়তঘন (Rectangular Parallelepiped)

প্রাত্যহিক জীবনে আমাদের না না প্রকার ঘনবস্তু নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে হয়। এই ধরণের ঘনবস্তু গুলি কোনটি সুষম এবং কোনটি অসম। এই সমস্ত ঘনবস্তু গুলির আকৃতি সম্মন্ধে পূর্বে আমাদের পরিচয় ঘটেছে। শুধু তাই নয় এই সব ঘনবস্তু গুলির একটি তল থেকে যে ক্ষেত্র পাওয়া যায় তাদের সঙ্গেও পরিচয় ঘটেছে।

ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ : উচ্চতা ও দূরত্ব ( Application of Trigonometric Ratio : Height & Distances )

সূচনাতে ত্রিকোণমিতি কেন বলতে গিয়ে আমরা বলেছিলাম যে সঠিকভাবে মেপে বা গণিতের অন্য কোনো শাখার সাহায্যে কোনো কিছুর উচ্চতা বা দৈর্ঘ্য ও দূরত্ব সম্মন্ধে অনেক তথ্য , যা আমরা সহজে নির্ণয় করতে পারিনা , তা ত্রিকোণমিতির সাহায্যে সহজেই নির্ণয় করা যায়।

ত্রিকোণমিতিক অনুপাত ( Trigonometrical Ratios )

ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় | ত্রিকোণমিতিক অনুপাত ও তাদের নাম | ত্রিকোণমিতিক অনুপাতের ধর্ম | কয়েকটি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান | কয়েকটি আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়

বিবিধ ঘনবস্তুসমূহ ( Various 3D Figures )

এই অধ্যায়ে আমরা একাধিক ঘনবস্তুর পারস্পরিক সম্পর্কে বিচার করে মিলিতভাবে যে সমস্যাগুলির সম্মুখীন হব , তার সমাধান করা শিখবো। সুবিধার জন্য ওই ঘনবস্তু সম্পর্কিত সূত্রাবলির তালিকা এখানে একসাথে দেওয়া হল।

গোলক ( Sphere )

আমরা প্রত্যেকেই ফুটবল , ভূগোলক , ক্রিকেট বল বা খেলার মার্বেল দেখেছি। এগুলোই আমাদের প্রাত্যহিক জীবনে দেখা গোলকের উদাহরণ। গোলক এমন একটি ঘনবস্তু যা একটি মাত্র বক্রতল দিয়ে তৈরী।