ভারতের মরুভূমি অঞ্চল

Submitted by administrator on Wed, 11/12/2014 - 23:53

[৫] ভারতের মরুভূমি অঞ্চল :-

অবস্থান :- আরবল্লী পর্বতের পশ্চিমদিকে অবস্থিত রাজস্থান রাজ্যের যোধপুর, বিকানীর জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আছে শুধু বালি আর বালি । এই অঞ্চলটি বিখ্যাত থর মরুভূমির অংশ রূপে ভারতীয় সীমানা ছাড়িয়ে পাকিস্তানের সিন্ধু প্রদেশের খয়েরপুর ও বাহাওয়ালপুর অঞ্চলে প্রবেশ করেছে । মরুভূমির ভয়াল রূপটি এখানে পরিস্ফুট হয়েছে, এই কারণেই ভারতীয় মরুভূমির এই অংশটি ‘মরুস্থলী’ নামে পরিচিত হয়েছে ।
সিমা:- ভারতের মরুভূমি অঞ্চলের উত্তরে পাঞ্জাব সমভূমি, দক্ষিণে গুজরাট সমভূমি, পূর্বে আরবল্লী পর্বতশ্রেণি এবং পশ্চিমে পাকিস্তানের মরু অঞ্চল অবস্থিত ।

ভুপ্রকৃতি:- এই অঞ্চলটি প্রধানত সমতল এবং বালি আর পাথুরে মাটি দিয়ে গঠিত । আরবল্লী পর্বত থেকে যতই পশ্চিমে যাওয়া যায় ভুমির উচ্চতা ততই কমতে থাকে । জয়সলমীরের নিকটবর্তী সমভূমিতে কয়েকটি ছোট ছোট পাহাড় দেখা যায় । সমগ্র মরু অঞ্চলটি একটি শুষ্ক ও খরা প্রবণ অঞ্চল । মরুভূমির মাঝে মধ্যে ছোট নদী বা প্রস্রবণ দেখা গেলেও গ্রীষ্মকালে এরা শুকিয়ে গিয়ে বালির মধ্যে অদৃশ্য হয়ে যায় । লুনী এই অঞ্চলের একমাত্র বড় নদী । মরুভূমি অঞ্চলে নীচু অংশে বেশ কয়েকটি লবণাক্ত জলের হ্রদ দেখা যায় । এদের মধ্যে আরবল্লী পর্বতের একটি খাঁজের মধ্যে অবস্থিত ভারতের মরুভূমি অঞ্চলের সবচেয়ে বড় লবণাক্ত হ্রদ হল সম্বর হ্রদ

***

Related Items

দ্বীপপুঞ্জ, বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ, আরব সাগরীয় দ্বীপপুঞ্জ

দ্বীপপুঞ্জ :- (ক) পূর্ব উপকূলের বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ ও (খ) পশ্চিম উপকূলের আরব সাগরীয় দ্বীপপুঞ্জ :- (ক) পূর্ব উপকূলের বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ :- ভারতের পূর্ব দিকে কলকাতা থেকে প্রায় ১২৫৫ কিমি ও চেন্নাই থেকে

ভারতের উপকূলের সমভূমি অঞ্চল

[৬] ভারতের উপকূলের সমভূমি অঞ্চল :-

ভারতের বিশাল মালভূমি অঞ্চল

[৪] ভারতের বিশাল মালভূমি অঞ্চল :-

উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চল

[৩] উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চল :-

অবস্থান :- উত্তরের হিমালয় পর্বতমালা ও দক্ষিণের মালভূমির মধ্যবর্তী অঞ্চলে সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী বিধৌত এই বিশাল সমভূমি অঞ্চলটি হল ভারতের সবচেয়ে উর্বর ও জনবহুল অঞ্চল ।

উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি

[২] উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি :