উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চল

Submitted by administrator on Wed, 11/12/2014 - 23:46

[৩] উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চল :-

অবস্থান :- উত্তরের হিমালয় পর্বতমালা ও দক্ষিণের মালভূমির মধ্যবর্তী অঞ্চলে সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী বিধৌত এই বিশাল সমভূমি অঞ্চলটি হল ভারতের সবচেয়ে উর্বর ও জনবহুল অঞ্চল ।

শ্রেণি বিভাগ :- ভূপ্রকৃতিগতভাবে উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চলটিকে তিন ভাগে ভাগ করা যায় :- যেমন (i) পশ্চিমের সমভূমি (ii) মধ্যভাগের সমভূমি (iii) পূর্ব দিকের সমভূমি ।

(i) পশ্চিমের সমভূমি :- সিন্ধুনদের উপনদী বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও শতদ্রুর পলি সঞ্চয়ের ফলে গঠিত পশ্চিমের সমভূমি অঞ্চলটি পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি ও উত্তরপ্রদেশ রাজ্যের প্রায় ৯৫,৭১৪ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে । পশ্চিমের সমভূমি অঞ্চলের দক্ষিণ অংশ (রাজস্থান সমভূমি) খরা প্রবণ মরুভূমি হলেও উত্তর অংশ পলিগঠিত উর্বর সমভূমি ।

(ii) মধ্যভাগের সমভূমি :- গঙ্গা, যমুনা এবং তাদের বিভিন্ন উপনদীর সঞ্চয় কাজের ফলে মধ্যের সমভূমি অঞ্চলটি গড়ে উঠেছে । এই অঞ্চলের উত্তরপ্রদেশ রাজ্যের পশ্চিম অংশের সমভূমিকে উচ্চগাঙ্গেয় সমভূমি বলা হয় । উত্তরপ্রদেশের পূর্বাংশ এবং বিহারের উত্তরাংশে অবস্থিত সমভূমিটি মধ্য গাঙ্গেয় সমভূমি নামে পরিচিত ।

(iii) পূর্ব দিকের সমভূমি :- পশ্চিমবঙ্গ রাজ্যের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল এবং অসম রাজ্যের ব্রহ্মপুত্র সমভূমি নিয়ে পূর্বের সমভূমি অঞ্চল গঠিত হয়েছে ।

গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল : গঙ্গা-পদ্মা ও ভাগীরথী-হুগলী নদীর মধ্যবর্তী ভূভাগ পৃথিবীর বৃহত্তম বদ্বীপের অংশ বিশেষ ।

ব্রহ্মপুত্র সমভূমি :- গাঙ্গেয় সমভূমির পূর্বদিকে অসম রাজ্যে ব্রহ্মপুত্র নদ এবং তার বিভিন্ন উপনদী যে সমভূমি গঠন করেছে তাকে ব্রহ্মপুত্র সমভূমি বা ব্রহ্মপুত্র উপত্যকা বলা হয় ।

***

Related Items

দ্বীপপুঞ্জ, বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ, আরব সাগরীয় দ্বীপপুঞ্জ

দ্বীপপুঞ্জ :- (ক) পূর্ব উপকূলের বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ ও (খ) পশ্চিম উপকূলের আরব সাগরীয় দ্বীপপুঞ্জ :- (ক) পূর্ব উপকূলের বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ :- ভারতের পূর্ব দিকে কলকাতা থেকে প্রায় ১২৫৫ কিমি ও চেন্নাই থেকে

ভারতের উপকূলের সমভূমি অঞ্চল

[৬] ভারতের উপকূলের সমভূমি অঞ্চল :-

ভারতের মরুভূমি অঞ্চল

[৫] ভারতের মরুভূমি অঞ্চল :-

ভারতের বিশাল মালভূমি অঞ্চল

[৪] ভারতের বিশাল মালভূমি অঞ্চল :-

উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি

[২] উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি :