অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[ষষ্ট অধ্যায়- ৩য় অংশ]

Submitted by administrator on Mon, 04/23/2012 - 20:02

প্রশ্ন: (১৩) সাইমন কমিশন সম্পর্কে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল ?

উত্তর: সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতের প্রতিক্রিয়া:-

১) সাইমন কমিশনের গঠন ছিল ত্রুটিপূর্ণ কারণ এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিলেন না । এই কমিশনের সাত জনই ছিলেন শ্বেতাঙ্গ । ভারতের শাসনতন্ত্র সংস্কারের উদ্দেশ্যে গঠিত সাইমন কমিশনের গঠন ও কাজের ধরন ছিল ভারতীয়দের কাছে জাতীয় অপমান স্বরূপ- এটাই ছিল এই কমিশনের বিরুদ্ধে ভারতীয়দের ক্ষোভের প্রধান কারণ, তাই সাইমন কমিশন ভারতীয়দের দ্বারা প্রত্যাখ্যাত হয় ।

২) সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্যকে অন্তর্ভুক্ত না করায় ভারতের জাতীয় কংগ্রেস এই কমিশন বয়কটের সিদ্ধান্ত নেয় ।

৩) ১৯২৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে সাইমন কমিশনের সদস্যবৃন্দ ভারতে এসে পৌঁছলে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শিত হয় । লাহোরে সাইমন কমিশন বিরোধী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় পুলিশি আক্রমণে জননায়ক লালা লাজপত রায় গুরুতরভাবে আহত হন এবং পরে দেহত্যাগ করেন।

♦ সাইমন কমিশন বিরোধী আন্দোলনের ফলাফল:-

১) সাইমন কমিশন বিরোধী আন্দোলন সারা ভারতে উত্তাল আকার ধারণ করলেও ব্রিটিশ সরকার এই সব প্রতিবাদে কোনো কর্ণপাত করেনি । সাইমন কমিশন যথারীতি দেশব্যাপী সমীক্ষা চালায় এবং দু’বছরের মধ্যে ১৯৩০ খ্রিস্টাব্দে মে মাসে ব্রিটিশ সংসদে তাদের প্রতিবেদন পেশ করে ।

২) সাইমন কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন প্রবর্তিত হয় । অন্যদিকে,

৩) সাইমন কমিশন বিরোধী গণআন্দোলন ক্রমে আইন অমান্য আন্দোলনে পরিণত হয়।

প্রশ্ন:- (১৬) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কবে গঠিত হয় ? এই সংগঠনের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ? ‘মিরাট ষড়যন্ত্র মামলা’ কার বিরুদ্ধে কী উদ্দেশ্যে দায়ের করা হয় ? আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণি কী ভূমিকা গ্রহণ করে ?

উত্তর:- ১৯২০ খ্রিস্টাব্দের ৩১ শে অক্টোবর বোম্বাই নগরে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস নামে একটি সর্বভারতীয় কেন্দ্রীয় শ্রমিক সংগঠন গঠিত হয় ।

এই সংগঠনের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন লালা লাজপত রায় ।

১৯২৯ খ্রিস্টাব্দের ২০শে মার্চ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩৩ জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের বিরুদ্ধে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করা হয়।

আইন মান্য আন্দোলনে শ্রমিক শ্রেণির ভূমিকা:

অসহযোগ আন্দোলনের সময় ভারতে শ্রমিক আন্দোলনের যে স্বতঃস্ফূর্ত চেহারা দেখা গিয়ে ছিল; বিশেষ কিছু স্থান ও সময় ছাড়া আইন অমান্য আন্দোলনের সময়ে তা দেখা যায়নি । তাছাড়া ভারতের কমিনিস্ট পার্টি থেকে শ্রমিকদের আইন অমান্য আন্দোলনে যোগদন করার আহ্বান জানানো হয়নি ।

*******

Related Items

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[দশম অধ্যায়- ২য় অংশ]

প্রশ্ন:- (৮) ঠান্ডা লড়াই কথাটি সর্বপ্রথম কে জনপ্রিয় করে তোলেন ? কোন দুটি দেশ ঠান্ডা লড়াইয়ের প্রধান দুই প্রতিপক্ষ ছিলেন ?

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[নবম অধ্যায়- ২য় অংশ]

প্রশ্ন:- (৮) রাজ্যসভার সভাপতিত্ব করেন কে ? এই সভার সদস্য সংখ্যা কত ? লোকসভার গঠন ও কার্যাবলি সংক্ষেপে বর্ণনা করো ।

উত্তর: রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি । এই রাজ্যসভার সদস্য সংখ্যা হল ২৫০ জন ।

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[অষ্টম অধ্যায়- ৫ম: অংশ]

প্রশ্ন:- (২৯) দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কে ছিলেন ? স্বাধীনতা সংগ্রামের শেষ দিকে এই নীতি কীভাবে রাজনৈতিক ক্ষেত্রে অবনতি ঘটায় ?

উত্তর:- দ্বিজাতিতত্ত্বের প্রথম প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহম্মদ খাঁ

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[অষ্টম অধ্যায়- ৪র্থ অংশ]

প্রশ্ন:- (২২) আজাদ হিন্দ ফৌজের বিচার কোথায় অনুষ্ঠিত হয় ? বিচারাধীন দুই জন আজাদ হিন্দ ফৌজের সেনাপতির নাম লেখ ।

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[অষ্টম অধ্যায়- ২য় অংশ]

প্রশ্ন:- (৮) কীভাবে ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয় ?