☼ দ্বিতীয় গোলটেবিল বৈঠক [The Second Round Table Conference]:- ১৯৩১ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে লন্ডনে দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় । কংগ্রেসের একমাত্র প্রতিনিধি রূপে গান্ধিজি ও ভারতীয় মহিলা সমাজের প্রতিনিধি রূপে সরোজিনী নাইডু এই বৈঠকে যোগদান করেছিলেন । বৈঠকে গান্ধিজি ভারতে ভারতীয় প্রতিনিধিদের নিয়ে অবিলম্বে একটি দায়িত্বশীল সরকার গঠনের কথা বলেন । এই বৈঠকে তিনি গভর্নর জেনারেলের ওপর ন্যস্ত বিশেষ ক্ষমতার বিপক্ষেও মত প্রকাশ করেছিলেন । সাম্প্রদায়িক প্রশ্নে তিনি বলেন,"I have not a shadow of doubt that the iceberg of communal difference will melt undr the warmth of the sun of freedom." কিন্তু মুসলিম লিগ সমেত ভারতের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ গান্ধিজির প্রস্তাবের তীব্র বিরোধিতা করলে কোনো সুস্পষ্ট সিদ্ধান্তে আসা হয় নি । ফলে দ্বিতীয় গোলটেবিল বৈঠকও ব্যর্থতায় পর্যবসিত হয় ।
***
- 1599 views