ছোটো প্রশ্ন ও উত্তর:[ষষ্ট অধ্যায়]

Submitted by administrator on Mon, 02/27/2012 - 10:03

ছোটো প্রশ্ন ও উত্তর ( Short questions and answers)

প্রশ্ন:- কবে থেকে জার্মানি ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে ?

উত্তর:- ১৮৭১ খ্রিষ্টাব্দে জার্মানি ফ্রান্সকে পরাস্ত করার পর থেকে জার্মানি ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে ।

প্রশ্ন:- প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপের কোন কোন দেশ দুটি পরস্পর-বিরোধী সামরিক শক্তিজোটে বিভক্ত হয়ে যায় ?

উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপের দুটি পরস্পর-বিরোধী সামরিক শক্তিজোটের একদিকে জার্মানি, অস্ট্রিয়া ও ইতালির মধ্যে গড়ে ওঠা ত্রিশক্তি মৈত্রী জোট এবং অন্যদিকে ছিল ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে গড়ে ওঠা ত্রিশক্তি আঁতাত জোট

প্রশ্ন:- ১৯১৪ খ্রিস্টাব্দে কোন দেশ সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ?

উত্তর:- ১৯১৪ খ্রিস্টাব্দে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল অস্ট্রিয়া

প্রশ্ন:- প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে ?

উত্তর:- ১৯১৪ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ।

প্রশ্ন:- লক্ষ্মৌ চুক্তি কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

উত্তর:- ১৯১৬ খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লক্ষ্মৌ চুক্তি স্বাক্ষরিত হয় ।

প্রশ্ন:- প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানি কবে যুদ্ধ বিরোধী চুক্তি স্বাক্ষর করে ?

উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানি ১৯১৯ খ্রিস্টাব্দের ১১ই নভেম্বর যুদ্ধ বিরোধী চুক্তি স্বাক্ষর করে ।

প্রশ্ন:- কোন চুক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল ?

উত্তর:- ভার্সাই চুক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল ।

প্রশ্ন:- কবে এবং কার সঙ্গে মিত্রপক্ষের ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় ?

উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দে ফ্রান্সের ভার্সাই নগরে জার্মানির সঙ্গে মিত্রপক্ষের ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় ।

প্রশ্ন:- প্রথম বিশ্বযুদ্ধের ফলে কোন চারটি বড়ো সাম্রাজ্যের অবসান ঘটে ?

উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের ফলে (১) অস্ট্রিয়া-হাঙ্গেরি (২) তুরস্ক (৩) রাশিয়া এবং (৪) জার্মানি —এই চারটি বড়ো সাম্রাজ্যের অবসান ঘটে ।

প্রশ্ন:- প্রথম বিশ্বযুদ্ধের পর সৃষ্টি হওয়া তিনটি নতুন রাষ্ট্রের নাম উল্লেখ করো ?

উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের পর সৃষ্টি হওয়া তিনটি নতুন রাষ্ট্রের নাম হল — (১) চেকোশ্লোভাকিয়া (২) যুগোশ্লাভিয়া ও (৩) পোল্যান্ড ।

প্রশ্ন:- প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শক্তি রক্ষার জন্য কোন সংস্থার প্রতিষ্ঠা কারা হয় ?

উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শক্তি রক্ষার জন্য জাতিসংঘ (লিগ-অফ-নেশনস) নামক সংস্থার প্রতিষ্ঠা কারা হয় ।

প্রশ্ন:- জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮শে এপ্রিল আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ।

প্রশ্ন:- রাওলাট আইন কবে প্রবর্তিত হয় ?

উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দের মার্চ মাসে রাওলাট আইন প্রবর্তিত হয় ।

প্রশ্ন:- রাওলাট আইন কী ?

উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দের মার্চ মাসে রাওলাট আইন প্রবর্তিত হয় । এই আইন ছিল একটি দমনমূলক আইন । এই আইনের উদ্দেশ্য ছিল ভারতবর্ষে সমস্ত রকম ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী কার্যকলাপ, বিপ্লবী কার্যকলাপ ও রাজনৈতিক আন্দোলন দমন করা ।

প্রশ্ন:- জালিয়ানওয়ালাবাগ কোন শহরে অবস্থিত ?

উত্তর:- ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগ অবস্থিত ।

প্রশ্ন:- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটে ?

উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দের ১৩ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল ।

প্রশ্ন:- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেন ?

উত্তর:- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন ।

প্রশ্ন:- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের শাসনকর্তা কে ছিলেন ?

উত্তর:- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের শাসনকর্তা ছিলেন লেফটেন্যান্ট গভর্নর জেনারেল ও ডায়ার

প্রশ্ন:- এডুইন মন্টেগু কে ছিলেন ?

উত্তর:- এডুইন মন্টেগু ছিলেন ভারত সচিব । তার উদ্যোগে ১৯১৯ খ্রিস্টাব্দের শাসন-সংস্কার আইন বলবৎ হয় ।

প্রশ্ন:- মন্টেগু-চেমসফোর্ড সংস্কার কবে কার্যকর হয় ?

উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে মন্টেগু-চেমসফোর্ড সংস্কার কার্যকর হয় ।

প্রশ্ন:- গান্ধীজির পুরো নাম কী ?

উত্তর:- গান্ধীজির পুরো নাম হল —মোহনদাস করমচাঁদ গান্ধী

প্রশ্ন:- গান্ধীজি ভারতের কোন অঞ্চলে প্রথম 'সত্যাগ্রহ' অনুষ্ঠিত করেন ?

উত্তর:- ১৯১৭ খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ অঞ্চলে গান্ধীজি প্রথম 'সত্যাগ্রহ' অনুষ্ঠিত করেন ।

প্রশ্ন:- ব্রিটিশ সরকার গান্ধিজিকে কী উপাধিতে ভূষিত করেছিলেন ?

উত্তর:- ব্রিটিশ সরকার গান্ধিজিকে কাইজার-ই-হিন্দ উপাধিতে ভূষিত করেছিলেন ।

প্রশ্ন:- খিলাফত আন্দোলনের দু-জন নেতার নাম উল্লেখ করুন ?

উত্তর:- খিলাফত আন্দোলনের দু-জন নেতার নাম হল —মহম্মদ আলি ও সওকত আলি

প্রশ্ন:- অসহযোগ আন্দোলন কবে শুরু হয় ?

উত্তর:- ১৯২০ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে অসহযোগ আন্দোলন শুরু হয় ।

প্রশ্ন:- স্বরাজ দলের দু-জন নেতার নাম কী ?

উত্তর:- স্বরাজ দলের দু-জন নেতার নাম হল — চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু

প্রশ্ন:- কলকাতা কার্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন ?

উত্তর:- কলকাতা কার্পোরেশনের প্রথম মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস

প্রশ্ন:- সাইমন কমিশন কবে নিযুক্ত হয় ?

উত্তর:- ১৯২৭ খ্রিস্টাব্দে সাইমন কমিশন নিযুক্ত হয় ।

প্রশ্ন:- সাইমন কমিশনের প্রতিবেদন কবে পেশ করা হয় ?

উত্তর:- ১৯৩০ খ্রিস্টাব্দের মে মাসে সাইমন কমিশনের প্রতিবেদন পেশ করা হয় ।

প্রশ্ন:- সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে কোন আইন রচিত হয় ?

উত্তর:- সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত-শাসন আইন রচিত হয় ।

প্রশ্ন:- লাহোর কংগ্রেসের সভাপতিত্ব কে করেন ?

উত্তর:- লাহোর কংগ্রেসের সভাপতিত্ব করেন পন্ডিত জওহরলাল নেহরু

প্রশ্ন:- খোদা-ই-খিদমৎগার কথাটির অর্থ কী ?

উত্তর:- খোদা-ই-খিদমৎগার কথাটির অর্থ হল ঈশ্বরের সেবক

প্রশ্ন:- 'অর্ধনগ্ন ফকির' কাকে বলা হয় ?

উত্তর:- গান্ধিজিকে 'অর্ধনগ্ন ফকির' বলা হয় ।

প্রশ্ন:- গান্ধীজির কাছে চরকা কিসের প্রতীক ছিল ?

উত্তর:- গান্ধীজির কাছে চরকা ছিল 'অর্থনৈতিক আত্মনির্ভরশীলতার' প্রতীক ।

প্রশ্ন:- 'খলিফা শব্দের অর্থ কী ?

উত্তর:- 'খলিফা শব্দের অর্থ হল ধর্মগুরু

প্রশ্ন:- খিলাফত আন্দোলন কবে হয়েছিল ?

উত্তর:- ১৯১৮ থেকে ১৯২২ খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন হয়েছিল ।

প্রশ্ন:- খিলাফত আন্দোলনের দু-জন নেতার নাম করো ?

উত্তর:- খিলাফত আন্দোলনের দু-জন নেতার নাম হল—মহম্মদ আলি এবং সওকত আলি

প্রশ্ন:- হোমরুল কথার অর্থ কী ?

উত্তর:- হোমরুল কথার অর্থ হল স্বায়ত্তশাসন

প্রশ্ন:- হোমরুল লীগের দু-জন প্রতিষ্ঠাতার নাম উল্লেখ করুন ?

উত্তর:- হোমরুল লীগের দু-জন প্রতিষ্ঠাতার নাম হল —শ্রীমতী অ্যানি ব্যাসান্ত ও বালগঙ্গাধর তিলক

***

Related Items

প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা

বিজ্ঞান:- প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চার ঐতিহ্য সর্বজন বিদিত । গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, রসায়ন, পদার্থবিদ্যা প্রভৃতি শাস্ত্রে ভারতীয়দের অবদান সবিশেষ উল্লেখযোগ্য । গুপ্তযুগের আর্যভট্ট, বরাহমিহির, গর্গ, লাটদেব ও আর্যভট্টের শিষ্যগণ গণিত ও

প্রাচীন ভারতের সাহিত্য

সাহিত্য:-প্রাচীন ভারতে সংস্কৃত ভাষায় সাহিত্যের স্বর্ণভান্ডার ছিল । এ ছাড়া পালি,প্রাকৃত,বাংলা,হিন্দি,তামিল প্রভৃতি ভাষাতেও উল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়েছিল ।

প্রাচীন ভারতের সভ্যতা ও সংস্কৃতি:

প্রাচীন ভারতের সভ্যতা ও সংস্কৃতি:

ভারতীয় সামন্ততন্ত্র

ভারতীয় সামন্ততন্ত্র [Feudalism]:

জাতি ভেদ প্রথা:

জাতি ভেদ প্রথা: