কার্যকরী মূলক বা পরিচায়ক শ্রেণি

Submitted by administrator on Thu, 04/18/2013 - 19:11

কার্যকরী মূলক বা পরিচায়ক শ্রেণি [Functional group]:-

অসংখ্য জৈব যৌগকে, ওদের রাসায়নিক ধর্মের ওপর ভিত্তি করে কতকগুলি শ্রেণিতে ভাগ করা হয়েছে । দেখা যায় যে, এই রকম প্রতিটি শ্রেণিতে যৌগগুলির মধ্যে একটি বিশেষ মূলক বর্তমান থাকে । এই মুলকের উপস্থিতির জন্য ওই শ্রেণির সমস্ত যৌগের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয় । যেমন- OH মূলকবিশিষ্ট মিথাইল অ্যালকোহল [CH3OH], ইথাইল অ্যালকোহল [C2H2OH] প্রভৃতি একই রকম রাসায়নিক বিক্রিয়া করে ।

◘ যেসব মূলক, জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যৌগগুলির রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, সেসব সক্রিয় মূলককে কার্যকরী মূলক [Functional group] বলে ।

বিভিন্ন ধরণের কার্যকরী মূলক জৈব যৌগে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণির যৌগ উত্পন্ন করে । কতকগুলি কার্যকরী মূলকের সংকেত এবং ওদের দ্বারা সৃষ্ট যৌগের শ্রেণির নাম দেওয়া হল ।

কার্যকরী

মূলকের নাম

কার্যকরী

মূলকের সংকেত

যৌগের

শ্রেণির নাম

উদাহরণ

কার্বন-কার্বন

দ্বি-বন্ধন

অ্যালকিনইথিলিন,

কার্বন-কার্বন

ত্রি-বন্ধন

—C ≡ C—অ্যালকাইনঅ্যাসিটিলিন, (H - C ≡ C - H)
হাইড্রক্সিল —OHঅ্যালকোহল, ফেনল

C2H5OH (ইথাইল অ্যালকোহল),

C6H5OH (ফেনল বা কার্বলিক অ্যাসিড )

অ্যালডিহাইড অ্যালডিহাইড

HCHO (ফরম্যালডিহাইড),

CH3CHO (অ্যাসিট্যালডিহাইড)

কার্বক্সিলকার্বক্সিলিক অ্যাসিড

HCOOH (ফরমিক অ্যাসিড),

CH3COOH (অ্যাসিটিক অ্যাসিড)

কিটোনিক> C = Oকিটোন

CH3COCH3 (ডাই-মিথাইল

কিটোন বা অ্যাসিটোন

থ্যালাক্সি—O—RইথারCH3OCH3 (ডাই-মিথাইল ইথার )
সায়ানো—C ≡ Nসায়ানাইড C2H5CN (ইথাইল সায়ানাইড)
অ্যালক্সিএস্টারCH3COOC2H5 (ইথাইল অ্যাসিটেট)
অ্যামিনোঅ্যামিনC2H5NH2 (ইথাইল অ্যামিন)
নাইট্রোনাইট্রোC6H5NO2 (নাইট্রোবেঞ্জিন)

◘ এখানে মনে রাখা দরকার > C = O শ্রেণিকে সাধারণভাবে কার্বনিল শ্রেণি বলা হয় । যদি অবশিষ্ট দুটি যোজ্যতার মধ্যে অন্তত একটি হাইড্রোজেন দ্বারা তৃপ্ত হয়, তবে শ্রেণিটিকে অ্যালডিহাইড শ্রেণি (-CHO) বলা হয় । আর যদি অবশিষ্ট দুটি যোজ্যতাই কার্বন দ্বারা তৃপ্ত হয়, তবে শ্রেণিটিকে কিটো শ্রেণি বলা হয় ।

***

Related Items

অ্যালকাইন [ Alkyne ]

অ্যালকাইন : যে হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন-কার্বন ত্রি-বন্ধন ( — C ≡ C — ) থাকে, তাদের অ্যালকাইন বলে । এরা অসম্পৃক্ত জৈব যৌগ । এরা এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে অ্যালকিন এবং পরে আরও এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যালকেন অণু গঠন করে । এই শ্রেণির যৌগগুলির সাধারণ সংকেত CnH2n-2 , যেখানে n হল ধনাত্বক পূর্ণসংখ্যা । অ্যাসিটিলিন (C2H2) এদের প্রতিনিধিমূলক যৌগ । অ্যাসিটিলিনের আণবিক গুরুত্ব 26 । গঠন মূলক সংকেত হল H — C ≡ C —H । 1865 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এডমন্ড ডেভী অ্যাসিটিলিন [Acetylene] গ্যাস আবিষ্কার করেন ।

জৈব যৌগগুলির প্রাথমিক শ্রেণিবিভাগ

কার্যকরী মূলকের ওপর ভিত্তি করে জৈব যৌগগুলিকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায় । যথা : [১] হাইড্রোকার্বন, [২] অ্যালকোহল, [৩] অ্যালডিহাইড, [৪] কিটোন [৫] কার্বক্সিলিক অ্যাসিড যৌগ ।