জাতীয় কংগ্রেসের প্রথম যুগে বিভিন্ন দাবি
Thu, 30/05/2013 - 11:23am☼ কংগ্রেসের বিভিন্ন দাবি [Demand of Indian National Congress]:- কংগ্রেসের প্রথম যুগে অর্থাৎ প্রথম কুড়ি বাইশ বছর এই দলের নেতৃত্বে ছিল মধ্যপন্থীদের হাতে । এঁরা সরকারের সঙ্গে সংঘাতের পথে না গিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে ভারতীয়দের স্বার্থ সংরক্ষণে সচেষ্ট ছিলেন । এই সময়কার কংগ্রেসের বার্ষিক অধিবেশনগুলিতে যেসব দাবিদাওয়া উত্থাপন করা হয়েছিল সেগুলিকে চারটি শ্রেণিতে ভাগ করা যায় । যথা— (১) সাংবিধানিক সংস্কার (২) অর্থনৈতিক সংস্কার (৩) প্রশাসনিক সংস্কার এবং (৪) গণতান্ত্রিক রীতিনীতি প্রবর্তনের দাবি । এইসব দাবিদাওয়া পূরণের জন্য কংগ্রেসের প্রথম যুগের নেতারা তেমন পীড়াপীড়ি করেন নি । এ ব্যা


