MADHYAMIK EXAMINATION (WBBSE),2013
English Suggestion
Prepared by Rupam Pan
SEEN-20
PROSE
- The Refugees ***
- A Great National Hero***
- Engine Trouble***
- Most Beautiful**
- The Gift of The Wise**
- The Lost Child*
POEM
MADHYAMIK EXAMINATION (WBBSE),2013
English Suggestion
Prepared by Rupam Pan
SEEN-20
PROSE
POEM
►উদ্ভিদের রেচন [Excretion in Plants]:-
♦ উদ্ভিদের রেচনের বৈশিষ্ট্য [Characteristics of plant excretion] :-
(ক) উদ্ভিদের রেচন পদার্থগুলি প্রাণীদের তুলনায় কম জটিল এবং কম ক্ষতিকারক ।
(খ) উদ্ভিদ দেহে বিপাকীয় ক্রিয়ার হার কম হওয়ায় এদের দেহে রেচন পদার্থও কম উত্পন্ন হয় ।
►রেচনের সংজ্ঞা এবং তার ব্যাখ্যা [Definition and Explanation of Excretion] :- জীবদেহে বিপাক ক্রিয়ার ফলে উত্পন্ন অপ্রয়োজনীয় ক্ষতিকারক উপজাত দ্রব্যসমূহ যে জৈবিক ক্রিয়ার মাধ্যমে দেহ থেকে অপসারিত হয় অথবা অদ্রাব্য কোলয়েড কণা হিসেবে দেহের কোনও অংশে সাময়িক ভাবে সঞ্চিত থাকে, সেই জৈবনিক ক্রিয়াকে রেচন [Excretion] বলে ।
প্রশ্ন:- একটি জৈব গ্রিনহাউস গ্যাসের [Greenhouse Gas] নাম কী ?
উত্তর:- একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হল মিথেন (CH4) ।
প্রশ্ন:- প্রোপান্যালের সমাবয়বী একটি যৌগের নাম কি ?
উত্তর:- প্রোপান্যালের (CH3CH2CHO) সমাবয়বী একটি যৌগের নাম হল অ্যাসিটোন বা প্রোপানোন (CH3-CO-CH3) ।
প্রশ্ন:- অ্যালকিনের [Alkenes] সাধারণ সংকেত কী ?
প্রশ্ন:- আকরিক [Ores] কাকে বলে ?
উত্তর:- যে খনিজ [Mineral] থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলে ।
প্রশ্ন:- অ্যালুমিনিয়ামের [Aluminium] প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো ।
উত্তর:- অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম হল বক্সাইট [Bauxite] এবং এর সংকেত হল Al2O3, 2H2O ।
প্রশ্ন:- ম্যাগনেসিয়ামের [Magnesium] প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো ।
প্রশ্ন:- অ্যামোনিয়াম সালফেট ও রেকটিফায়েড স্পিরিটের একটি করে ব্যবহার লেখো ।
উত্তর:- অ্যামোনিয়াম সালফেট জমিতে সার হিসাবে ব্যবহৃত হয় । রেকটিফায়েড স্পিরিট জীবাণুনাশক রূপে ব্যবহৃত হয় ।
প্রশ্ন:- একটি অজৈব সারের নাম ও সংকেত লেখো ।
উত্তর:- একটি অজৈব সারের নাম হল অ্যামোনিয়াম সালফেট । এর সংকেত হল (NH4)2SO4 ।
প্রশ্ন:- একটি জৈব সারের নাম ও সংকেত লেখো ।
প্রশ্ন:- চিনিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে যে কালো রং -এর পদার্থ উত্পন্ন হয় তার নাম কী ?
উত্তর:- চিনিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড (H2SO4) যোগ করলে সালফিউরিক অ্যাসিড চিনির সব জলীয় উপাদান শোষণ করে চিনিকে কালো কার্বনে পরিণত করে ।
প্রশ্ন:- স্বর্ণকারের কারখানা থেকে কোন গ্যাস নির্গত হয়ে বায়ুমন্ডলকে দুষিত করে ?
উত্তর:- স্বর্ণকারের কারখানা থেকে বায়ুদূষক নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO2) গ্যাস নির্গত হয়ে বায়ুমন্ডলকে দুষিত করে ।
প্রশ্ন:- নীচের কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য ?
পেট্রোল, কস্টিক সোডার জলীয় দ্রবণ, গ্লুকোজের জলীয় দ্রবণ, গ্রাফাইট, গলিত সোডিয়াম ক্লোরাইড ।
উত্তর:- কস্টিক সোডার জলীয় দ্রবণ, গলিত সোডিয়াম ক্লোরাইড —হল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ।
প্রশ্ন:- তড়িৎ -এর পরিবাহী এমন দুটি অধাতুর নাম কী ?
উত্তর:- তড়িৎ -এর পরিবাহী এমন দুটি অধাতুর নাম হল গ্রাফাইট এবং গ্যাস কার্বন ।
প্রশ্ন:- দুটি তড়িৎ-পরিবাহী পদার্থের নাম কী ?
প্রশ্ন:- একটি জারক গ্যাসের নাম কী ?
উত্তর:- একটি জারক গ্যাসের নাম হল অক্সিজেন (O2) ।
প্রশ্ন:- একটি বিজারক গ্যাসের নাম কী ?
উত্তর:- একটি বিজারক গ্যাসের নাম হল হাইড্রোজেন (H2) ।
প্রশ্ন:- জারক এবং বিজারক দুই হিসেবে কাজ করে এমন দুটি পদার্থের নাম কী ?
উত্তর:- জারক এবং বিজারক উভয় রূপে কাজ সালফার ডাই-অক্সাইড (SO2) এবং হাইড্রোজেন পারক্সাইড (H2O2) ।
প্রশ্ন:- যোজক ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন কাকে বলে ?
উত্তর:- পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনগুলিকে যোজক ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন বলে ।
প্রশ্ন:- যোজ্যতা কক্ষ কী ?
উত্তর:- পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষকে যোজ্যতা কক্ষ বলে ।
প্রশ্ন:- সমাবয়বতা ধর্ম কোন প্রকার যৌগে দেখা যায় ?
উত্তর:- সমযোজী যৌগে সমাবয়বতা ধর্ম দেখা যায় ।
প্রশ্ন:- কোন সমযোজী যৌগ আয়নে বিভক্ত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে ?