Spare

WBCS 2013 Preparation

Public Service Commission, West Bengal সম্প্রতি ২০১৩ সালের W.B.C.S. (Executive) etc. পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । আবেদনপত্র গ্রহনের শেষ তারিখ ৩০শে নভেম্বর ২০১২ ।

স্বভাবতই অধিকাংশ পরীক্ষার্থীই এখন আগামী জানুয়ারী মাসে অনুষ্ঠেয় প্রিলিমস (Preliminary Examination) পরীক্ষার প্রস্তুতির দিকেই তাঁদের মনোযোগ নিবদ্ধ করেছেন । কিন্তু যারা এই পরীক্ষায় বসার জন্য আবেদন করবেন তাঁদের এখন থেকেই বেছে নিতে হবে তাঁদের পছন্দের দুটি অপশনাল বিষয় ।

আগামী বছর জুন-জুলাই মাস নাগাদ অনুষ্ঠিত হবে MAINS পরীক্ষা । যারা প্রিলিমস পরীক্ষার গন্ডি পেরোতে সক্ষম হবেন তারা MAINS পরীক্ষার সময় পাঁচটি COMPULSORY পেপারের সঙ্গে বেছে নেওয়া এই দুটি OPTIONAL বিষয়ের দুটি করে মোট চারটি পেপারের পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের । অবশ্য Group -C or Group-D এর জন্য একটি অপশনাল পেপার নিতে হয় । কিন্তু এরই মাঝে এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে অপশনাল বিষয় সম্পর্কে ।

WBCS কোন অপশনাল বিষয় নেওয়া ভাল :

যাঁরা প্রথম বছর পরীক্ষায় বসছেন তাঁদের এক বড় অংশই অপশনাল বিষয় হিসাবে কোনগুলি তাঁদের পক্ষে শ্রেয় সে সম্পর্কে বিভ্রান্ত । আবার ইতিপূর্বে যাঁরা WBCS পরীক্ষায় বসেছেন - হয় প্রিলিমস পরীক্ষায় সফল হননি , অথবা মেইনস-এর পর্যায়ে গিয়েও আশানুরূপ পরীক্ষা দিতে পারেন নি , তাঁরাও নিজেদের অপশনাল বদলাতে চান । সেক্ষেত্রে কোন অপশনাল স্কোরিং সে সম্পর্কে তাঁদের মনে জিজ্ঞাসা রয়েছে ।

এখানে বলা দরকার অপশনাল বিষয়গুলির মধ্যে কোনটি স্কোরিং এবং তাদের কোন ছকেবাঁধা প্রশ্নপত্র হয় কিনা ? কোন প্রার্থীর পক্ষে কোন অপশনাল সবচেয়ে কার্যকরী হতে পারে তা নির্ভর করে কতকগুলি বিষয়ের উপর , যেমন-

(I) প্রার্থীর পড়াশুনার বিষয় কি অর্থাৎ কোন স্ট্রিম-এ স্নাতক বা স্নাতকোত্তর পড়াশুনা করেছেন । যাঁরা ফিজিক্স , কেমিস্ট্রি বা জুলজি বটানির মতো বিষয়গুলি নিয়ে পড়েছেন এবং ভাল নম্বর পেয়েছেন, তাঁরা অবশ্যই নিজেদের ওপর আত্মবিশ্বাস থাকলে অন্যতম বিষয় হিসাবে নিজেদের অনার্স বিষয়টিকে রাখলে ভাল করবেন । এক্ষেত্রে WBCS -এ ভাল নম্বর না ওঠার কোন কারণ নেই ।

(II) যাঁরা ইতিহাস বিষয়টি পড়াশুনা করতে পছন্দ করেন, তাঁরা Anthopology বেশি স্কোরিং ভেবে নিজেদের বিষয় থেকে সরে যাবেন না । পক্ষান্তরে ইতিহাস বিষয়টি যাঁদের বোরিং লাগে তাঁরা অন্যদের কথা শুনে ইতিহাস বেছে নেবেন না , কারণ পরে পড়ার বিষয়টি ক্লান্তিকর হয়ে দাঁড়াবে ।

(III) প্রার্থী কোন ভাষামাধ্যমে ( English বা বাংলা ) পরীক্ষা দিতে চলেছেন । সংস্লিষ্ট বিষয়টিতে সেই ভাষায় ভালো টেক্সট ও রেফারেন্স বই আছে কি না তা দেখা দরকার । মনে রাখবেন , যে পরীক্ষার্থীর English -এ ভালো দখল নেই , তিনি English -এ উত্তর লিখলে ভালো নম্বর উঠবে এই বিশ্বাস নিয়ে ইংরেজিতে পরীক্ষা দেওয়ার ঝুঁকি নেবেন না । বরং বাংলায় গুছিয়ে লিখলে , উত্তর প্রাঞ্জল ও সুখপাঠ্য হলে তিনি অনেক বেশি নম্বর পাবেন ।

(IV) প্রার্থী Essay type উত্তর লিখতে স্বচ্ছন্দ বোধ করেন কি না । যাঁরা করেন না এবং যাঁদের ভাষার উপর ভালো দখল নেই - সে English বা বাংলা যাই হোক না কেন - তাঁরা ইতিহাস , বাংলা বা কোন language subject না নিলেই ভালো করবেন । এঁদের পক্ষে Anthropology-Psychology বা Sociology- Psychology কম্বিনেশন বেশি গ্রহন যোগ্য হবে ।

সতর্কতা :

  1. WBCS -এর ফর্মে অপশনাল হিসাবে যে দুটি বিষয় বেছে নেবেন , পরবর্তী পর্যায়ে প্রস্তুতি নিতে গিয়ে সে গুলি পছন্দ না হলে বা কঠিন লাগলে আর পাল্টাতে পারবেন না । তাই সতর্ক হয়ে সবদিক ভেবে অপশনাল বাছুন ।
  2. সম্ভাব্য যে দু-তিনটি বিষয় মাথায় ঘুরছে তার বিগত ১০ বছরের প্রশ্নপত্রের বই বাজার থেকে সংগ্রহ করে সিলেবাস ও প্রশ্নের ধরণ বুঝে নিন । সেইসাথে যে কোনও Common text book থেকে পাঠ্যবস্তু সম্পর্কে একটা ধারনা পেতে চেষ্টা করুন । এরপর পছন্দের অপশনাল বেছে নেওয়া অনেক সহজ হবে ।

***