অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[চতুর্থ অধ্যায়- ৩য়: অংশ]

Submitted by administrator on Mon, 04/23/2012 - 08:52

প্রশ্ন:- (১৫) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কী ছিল ? এই সময়ের দুটি ব্যঙ্গাত্মক বাংলা নাটকের নাম করো । নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল ?

উত্তর:- ঊনবিংশ শতাব্দির দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটকের মাধ্যমে সমকালীন ব্রিটিশ সরকারের অত্যাচার, জনগণের সীমাহীন দুর্দশার জ্বলন্ত চিত্র তুলে ধরা হয় । এর ফলস্বরূপ সরকার ব্রিটিশ-বিরোধী নাটকের অভিনয় যাতে না হয় সে জন্য সচেষ্ট হন এবং লর্ড নর্থব্রুকের শাসনকালে (১৮৭৬ খ্রিস্টাব্দের ১৪ই মার্চ) ‘নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন’বলবৎ করা হয়। এই আইনে উদ্দেশ্য ছিল-

১) নাটকের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধের বিস্তার ঘটছিল তা বন্ধ করা ।

২) ব্রিটিশ সরকারের জনপ্রিয়তা ও ভাবমূর্তি রক্ষা করা ।

৩) যে-কোনো রাজনীতি বিষয়ক নাটক ও অভিনয় নিয়ন্ত্রিত করা ।

এই সময়ের দুটি ব্যঙ্গাত্মক নাটক হল ‘গজদানন্দ ও যুবরাজ’ এবং ‘হনুমান চরিত্র’।

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে দেশব্যাপী চরম অশন্তোষ ও তীব্র আন্দোলন শুরু হয়।

বিভিন্ন সংস্থা, যেমন; ‘সাধারণ’, ‘বেঙ্গলী’ প্রভৃতি সংবাদ পত্র, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান বিশেষত ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’, ভারত সভা এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

প্রশ্ন:- (১৬) ইলবার্ট বিল কী ? ইংরেজরা কেন ইলবার্ট বিলের বিরোধিতা করে ?

উত্তর:- ব্রিটিশ ভারতের বিচারব্যবস্থায় জাতিভেদমূলক বৈষম্য দূর করার জন্য বড়লার্ট (ভাইসরয়) লর্ড রিপনের পরামর্শ অনুসারে ভাইসরয়ের কাউন্সিলের আইন-সদস্য ইলবার্ট একটি আইনের খসড়া তৈরি করেন, এই খসড়া আইনই ইলবার্ট বিল নামে পরিচিত । এই খসড়া আইনে ভারতীয় বিচারকদের ইউরোপীয় বিচারকদের সমতুল্য মর্যাদা ও ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয় এবং বলা হয় যে, ভারতীয় বিচারকরাও শ্বেতাঙ্গদের বিচার করতে পারবেন।

ইলবার্টের প্রস্তাব প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপীয়রা ইলবার্ট বিলের বিরুদ্ধে তুমুল আন্দোলন শুরু করে, কারণ: এই খসড়া আইনটি ব্রিটিশ পার্লামেন্টে পাস হলে ভারতীয় বিচারকরাও ইউরোপীয়দের বিচার করতে পারতেন এবং সেক্ষেত্রে তাদের মর্যাদা ইউরোপীয় বিচারকদের সমতুল্য হত। তারা এই অভিমত প্রকাশ করেন যে, ইউরোপীয়দের বিচার করার যোগ্যতা ও উপযুক্ত ক্ষমতা ভারতীয়দের নেই । বিলটি প্রত্যাহারের জন্য তারা ‘ডিফেন্স অ্যাসোসিয়েশন’ নামে এক সংস্থা গঠন করে আন্দোলন চালায় । সমকালীন ‘স্পেকটেটর’ও ‘টাইমস’পত্রিকাও এই বিলের সমালোচনা করে ।


*****

Related Items

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[দশম অধ্যায়- ২য় অংশ]

প্রশ্ন:- (৮) ঠান্ডা লড়াই কথাটি সর্বপ্রথম কে জনপ্রিয় করে তোলেন ? কোন দুটি দেশ ঠান্ডা লড়াইয়ের প্রধান দুই প্রতিপক্ষ ছিলেন ?

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[নবম অধ্যায়- ২য় অংশ]

প্রশ্ন:- (৮) রাজ্যসভার সভাপতিত্ব করেন কে ? এই সভার সদস্য সংখ্যা কত ? লোকসভার গঠন ও কার্যাবলি সংক্ষেপে বর্ণনা করো ।

উত্তর: রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি । এই রাজ্যসভার সদস্য সংখ্যা হল ২৫০ জন ।

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[অষ্টম অধ্যায়- ৫ম: অংশ]

প্রশ্ন:- (২৯) দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কে ছিলেন ? স্বাধীনতা সংগ্রামের শেষ দিকে এই নীতি কীভাবে রাজনৈতিক ক্ষেত্রে অবনতি ঘটায় ?

উত্তর:- দ্বিজাতিতত্ত্বের প্রথম প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহম্মদ খাঁ ।

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[অষ্টম অধ্যায়- ৪র্থ অংশ]

প্রশ্ন:- (২২) আজাদ হিন্দ ফৌজের বিচার কোথায় অনুষ্ঠিত হয় ? বিচারাধীন দুই জন আজাদ হিন্দ ফৌজের সেনাপতির নাম লেখ ।

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[অষ্টম অধ্যায়- ২য় অংশ]

প্রশ্ন:- (৮) কীভাবে ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয় ?