W.B School Service Commission, 2008
Bengali (Honours)
[N.B:কমিশন কোন প্রশ্ন পত্র জনগনের কাছে প্রকাশ করে না।এখানে প্রদত্ত প্রশ্নপত্রটি বিভিন্ন পরীক্ষার্থীদের প্রদত্ত সাজেশনের উপর নির্ভর করে তৈরি হয়েছে। তাই আপনারা এই প্রশ্নপত্রটি ঐ বছরের একটি নুমনা প্রশ্নপত্র হিসাবে গ্রহন করবেন।]
নিচের প্রশ্ন গুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২ x ৩০ = ৬০
১। কে কোন গ্রন্থে ‘সর্বব্জন নিন্দিত রাখাল' –এর জীবনী লেখেন ? রাখালের সঙ্গে তাঁর স্রষ্টার চরিত্রের সাদৃস্য-বৈসাদৃশ্য কোথায় ?
২। 'তোমার পাপের ভাগী তারা কেন হবে।' –কে কাকে একথা বলেছেন? 'পাপ কী' এবং পাপের ভাগী কারা ?
৩। তাই আজ আমারো বিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস।' –কোন কবির কোন কবিতায় পঙক্তি দুটি আছে ? কার কোন লেখা থেকে কবি এই 'বিশ্বাস' অর্জন করেছেন ?
৪। 'তবু বেঁচে থাকে অমর প্রাণ/এ জনতার' -'জনতা' হিসাবে কবি কাদের কথা বলেছেন ? তারা 'অমর প্রাণ' কেন ?
৫। 'কই, কই, সে কই ! এমন অদ্ভুত প্রাণীটি !' -কার লেখা কোন রচনাংশে এটি কার উক্তি ? 'অদ্ভুত প্রাণীটি' কে ?
৬। 'সামান্য জিনিস কিন্তু এর সঙ্গে অন্তরের কী অপরিসীম শ্রদ্ধা রয়েছে ।' কে কার প্রতি অন্তরের 'অপরিসীম শ্রদ্ধা' নিবেদন করেছেন ? সামান্য জিনিসগুলি কী ?
৭। 'ত্যাজো অভিমানা শিখো জ্ঞানা
সতগুরু সংগত তরতা হৈ'….। -কার কথা কে কোন রচনায় উদ্ধৃত করেছেন ? দোহাটির লেখক-কৃত বঙ্গানুবাদ লিখুন ।
৮। 'দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো' -প্রবাদটি বাংলা সাহিত্যের প্রাচীনতম কোন রচনায় কীভাবে পাওয়া যায় ?
৯। 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি কার সম্পাদনায় কোথা থেকে কবে প্রকাশিত হয় ? গ্রন্থটির পুঁথিতে প্রাপ্ত চিরকুটে লেখা কাব্য নামটি কী ?
১০। 'আমি কোথায় পাব তারে/ আমার মনের মানুষ যেরে' -বাউল গানটির রচয়িতা কে ? কে গানটি প্রথম ইংরাজি অনুবাদ করে নিজের লেখায় ব্যবহার করেন ?
১১। রবীন্দ্রনাথ সম্পাদিত চারটি সাময়িক পত্রে নাম লিখুন। পত্রিকাগুলির প্রথম সম্পাদক ও প্রথম প্রকাশকাল লিখুন।
১২। উনবিংশ শতাব্দীতে লেখা চারটি ‘নকশা’ সেগুলির রচয়িতাদের নাম লিখুন।
১৩। হাসিম শেখ ও রামা কৈবর্ত্ত চরিত্র দুটির নাম কার লেখা কোন রচনায় উল্লিখিত হয়েছে ? বাংলার সামাজিক ইতিহাসে রচনাটির গুরুত্ব অনধিক তিনটি বাক্য লিখুন।
১৪। ‘অলংকারিক’ বা ‘সাহিত্যিক’ মহাকাব্য কাকে বলে অনধিক তিনটি বাক্যে তা জানান এবং এই শ্রেণির একটি বাংলা মহাকাব্যের নামোল্লেখ করুন।
১৫। ‘কমেডি’ বলতে কী বোঝায় ? রবীন্দ্রনাথের দুটি কমেডি নাটকের নাম লিখুন।
১৬। ঐতিহাসিক উপন্যাসে ঐতিহাসিকরসই সত্য ও মুখ্য হয়ে দেখা দেয় -এই মতের প্রবক্তা কে ? দুটি ঐতিহাসিক উপন্যাসের নাম লিখু্ন
১৭। ছোটোগল্পের সমাপ্তি সূচক বৈশিষ্ট্যের উল্লেখ করুন এবং সেই বৈশিষ্ট্য সম্বলিত দুটি বাংলা ছোটোগল্পের রচয়িতার নামসহ উল্লেখ করুন।
১৮। 'বিশ্ব পরিচয়’ কী জাতীয় প্রবন্ধ গ্রন্থ ?
১৯। জিহ্বার অবস্থান অনুসারে বাংলার ই, এ, অ্যা-ধ্বনিগুলি কোন ধরনের স্বরধ্বনি ? স্বরধ্বনির এরকম নামকরনের কারণ কি ?
২০। তদ্ভব ও অর্ধতৎসম শব্দের মধ্যে মিল ও গরমিল কোথায় তা দুটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন।
২১। বাংলা পদ্যভাষা ও গদ্যভাষার পার্থক্যের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন।
২২। বিপ্রকর্ষ শব্দটির সাধারণ অর্থ কী ? ব্যাকরণের কোন প্রসঙ্গে শব্দটি কেন ব্যবহৃত হয় ?
২৩। ব্যাকরণে ব্যবহৃত ব্যাসবাক্য শব্দটির অর্থ কী ? সমস্যমান পদের সঙ্গে তার পার্থক্য উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন।
২৪। ভাষার কোন উপাদানকে ব্যাকরণে ‘বিভক্তি’ বলা হয় ? এই উপাদানকে ‘বিভক্তি’ নাম দেওয়ার কারণ কি ?
২৫। ‘নীরবিলা রঘুনাথ সজল নয়নে।’ -নীরবিলা ক্রিয়াপদটির মূলে কোন ধাতু আছে ? ধাতুটি কোন ধরনের।
২৬। ‘হাওয়া’ শব্দটিকে ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করে চারটি বাক্য লিখুন।
২৭। ‘কৃৎ -প্রত্যয়’ কাকে বলে ? এই ধরনের প্রত্যয়ের এমন নামকরণের কারণ কী ?
২৮। ‘আমাদের সেই মনের ভাবের কোন পরিবর্তন হল না।’ –এটি কোন ধরনের বাচ্য ? অর্থ অপরিবর্তিত রেখে বাচ্যান্তর করুন ।
২৯। ‘প্রবাদ’ ও ‘বাগধারা’র মধ্যে পার্থক্য দৃষ্টান্তসহ সংক্ষেপে বুঝিয়ে দিন।
****