W.B SCHOOL SERVICE COMMISSION, 2006
COMMERCE (Honors)
(Collected from Memory)
[N.B:কমিশন কোন প্রশ্ন পত্র জনগনের কাছে প্রকাশ করে না।এখানে প্রদত্ত প্রশ্নপত্রটি বিভিন্ন পরীক্ষার্থীদের প্রদত্ত সাজেশনের উপর নির্ভর করে তৈরি হয়েছে। তাই আপনারা এই প্রশ্নপত্রটি ঐ বছরের একটি নুমনা প্রশ্নপত্র হিসাবে গ্রহন করবেন।]
(১) সম্ভাব্য সম্পত্তি কাকে বলে? একটি উদাহরণ দিন।
(২) ভারতবর্ষে কোন Accounting Standard-এর বিদান অনুযায়ী সুনামের মূল্য হিসাবভুক্ত করা হয়? অংশীদারী কারবারের হিসাবরক্ষণে ওই বিধানের প্রভসব কীরূপ?
(৩) দায়গ্রহণ চূক্তি কাকে বলে।
(৪) পণ্য বিক্র্যের নিম্নোক্ত দুই ক্ষেত্রে ক্রেতার কিস্তিখেলাপের জন্য বিক্রেতার প্রতিবিধান কী? (ক) ভাড়া-ক্রয় পদ্ধতি,(খ) কিস্তি প্রদান পদ্ধতি।
(৫) অনিশ্চিত হিসাব কী? ইহা কখন খোলা হয়?
(৬) নিম্নে প্রদত্ত তথ্যাদি থেকে সমভঙ্গ বিন্দুগুলি নির্ণয় করুনঃ পরিবর্তনশীল ব্যয়-2,70,000 টাকা বছরে, বিক্রয়মূল্য (সমহারে)-10,000 একক পর্যন্ত বিক্রয়ের ক্ষেত্রে 100 টাকা; তার উপরে 10% হ্রাস।
(৭) কার্যনির্বাহ আবর্ত কাকে বলে?
(৮) মূলধনের ব্যক্ত ব্যয় বলতে কী বোঝেন?
(৯) নিয়মমাফিক হিসাবপরীক্ষা এবং ভাউচিং-এর মধ্যে পার্থক্য নির্ণয় করুন।
(১০) জুয়াচুরি কত প্রকারের হতে পারে?
(১১) শুন্যস্থানের সংখ্যাগুলি(গুণোত্তর প্রগতিতে) নির্ণয় করুন: 80.......10.....
(১২) যদি x1/p=y1/q=z1/r এবংy2=xz হয়,তবে প্রমাণ করুন p+r = 2q.
(১৩) নিম্নে প্রদত্ত তথ্য থেকে সমক পার্থক্যের মান নির্ণয় করুনঃ n = 25, ∑X = -27. ∑x2 = 850.
(১৪) প্রবেশ্ন এবং কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য কী?
(১৫) বিক্রয় ও বিপণন-এর মধ্যে পার্থক্য নির্দেশ করুন।