W.B School Service Commission -2006
Bengali (Pass)
Marks-60
১। রানি ভাসে প্রেমজলে, দ্রুতগতি চলে,/খসিল কুন্তলভার । – এখানে ‘রানি’ বলতে কাকে বোঝাও হয়েছে ? তাঁর এমন অবস্থার কারন কী ?
২। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি’ -কবির উল্লিখিত দুটি চেনা ছবির উল্লেখ করুন ।
৩। ‘তখন সে নিতান্ত হতাশ হইয়া তথা হইতে প্রস্থান করিল’- এখানে কার কথা বলা হয়েছে ? তার আশা কী ছিল ? তার হতাশ হওয়ার কারন কী ?
৪। ‘বলাই চমকে উঠল’ – বলাইয়ের চমকে ওঠার কারন কী সংক্ষেপে ব্যাখ্যা করুন ।
৫। ‘মনে হয় উপড়ি ফেলিয়া খুদকুশি ফ্যালাই’- কে কোন প্রসঙ্গে একথা বলেছে ? ‘খুদকুশ’ শব্দটির অর্থ লিখে বক্তার এমন কথা বলার কারন সংক্ষেপে লিখুন
৬। গোবিন্দদাস কোন সময়ের ছিলেন ? তার আর এক নাম কি ? তার উৎকৃষ্ট পদগুলি কোন ভাষায় রচিত ? কোন পর্যায়ের পদ রচনায় তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ?
৭। মহাভারতের চারজন অনুবাদকের নাম লিখুন ।
৮। ‘সীতার বনবাস’, ’লোকরহস্য’, 'প্রাচীন সাহিত্য’, ‘নানাকথা’- এই চারটি গ্রন্থের প্রকাশকাল অনুসারে গ্রন্থগুলির নাম পর পর সাজিয়ে দিন ।
৯। ‘নিষ্কৃতি’, ‘কালিন্দী’, 'অতসী মামী’, ‘হুনুমানের স্বপ্ন’- এই চারটি রচনার রচয়িতাদের নাম লিখুন।
১০। মধুসূদন, দীনবন্ধু, অমৃতলাল বসু ও রবীন্দ্রনাথ ঠাকুর -এঁদের একটি করে প্রহসনধর্মী রচনার নাম লিখুন।
বঙ্গানুবাদ করুন (১১-১৫ নং প্রশ্ন পর্যন্ত) :
১১। The audience broke into claps.
১২। It is blowing hard.
১৩। Take down what he says about this matter.
১৪। The boy was walking to and fro.
১৫। I called on him at his office.
১৬। নীচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্ত্নের কী কী নিয়ম সক্রিয় তা নির্ণয় করুন :
সততা, বিলিতি, মেয়ে, লাউ ।
১৭। পদান্তর করুন :-
উৎকৃষ্ট, সমৃদ্ধি, ধৈর্য, বুভুক্ষু
১৮। নিম্নলিখিত বাক্যগুলিতে ব্যবহৃত ক্রিয়াপদ্গুলির ‘প্রকার’ (aspect) নির্ধারন করুন :-
(i) বাংলার মুখ আমি দেখিয়াছি ।
(ii) তাঁহার তেতালার ঘর বন্ধ থাকিত ।
(iii) তিন আধ পাসরিতে নারি ।
(iv) সবাই হাততালি দিচ্ছে ।
১৯। নীচের উদ্ধৃতিগুলিতে যে সব সমাসবদ্ধ পদ আছে সেগুলির ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন :-
(i) নিরুপম হেম তিনি (ii) মঙ্গলঘট হয়নি যে ভরা (iii) মহাদেবের জটা হইতে (iv) ওরে আমার মা-সোয়াগি ছেলে ।
২০। চিহ্নিত পদগুলির কারক-বিভক্তি নির্দেশ করুন :-
(i) শুনিয়া ভার্যার কথা রত্নাকর ডরে (ii) ওই গঙ্গায় ডুবিয়ায়ে হায় ভারতের দিবাকর (iii) ভাঙা কুলায় বাতাস করুক তোমার যত ভৃত্যগনে (iv) স্থপিলা বিধুরে বিধি স্থাণুর ললাটে ।
****