W.B School Service Commission, 2010 : Bengali (Pass)

W.B School Service Commission -2010

Bengali (Pass)

Time: Marks : 60

১। “এযুগের চাঁদ হল কাস্তে” -উদ্ধৃত অংশটি কর লেখা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে ? কবি কী অর্থে এই উপমা ব্যবহার করেছেন ?

২। “তুমি মহারাজ, সাধু হলে আজ, আমি আজ চোর বটে” -কবিতায় কে কাকে এই কথা বলেছে ? এই কথার মধ্য দিয়ে বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায় ?

৩। “ধর্মমত আর রাজনীতিক মতের সত্যতা প্রমাণ করা প্রায় অসাধ্য” -কোন লেখকের কোন রচনা থেকে উদ্ধৃত অংশটুকু নেওয়া হয়েছে ? লেখক তাঁর অভিমতের সমর্থনে কী যুক্তি দেখিয়েছেন ?

৪। “আমরা আরম্ভ করি শেষ করি না” -এ কথা কে বলেছেন ? উদ্ধৃত অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে ? এই উদ্ধৃতির প্রসঙ্গ নির্দেশ করুন ।

৫। “দাস কবিরঞ্জনে সকরুণ ভণে” -উদ্ধৃত পঙক্তিটি কোন কবির রচিত ? এখানে কবিরঞ্জন বলতে কাকে বোঝানো হয়েছে ? ‘ভণে’ শব্দের অর্থ কী ? কবি এখানে ‘সকরুণ’ শব্দটি কেন প্রয়োগ করেছেন ?

৬। “মেঘের মধ্য দিয়ে চলেছি” -এই লাইনটি কার লেখা কোন রচনা থেকে নেওয়া হয়েছে ? উক্ত বাক্যটির দ্বারা লেখক প্রাকৃতিক সৌন্দর্যকে কীভাবে ব্যবহার করেছেন ?

৭। “আলাদিনের মায়ার প্রদীপ ওই আমাদের ছেলের দল” -আলাদিন কে ? তার ‘মায়ার প্রদীপ’ বলতে কী বোঝানো হয়েছে ? কবি নাবালক ছেলের দলকে সমাজের ‘আলাদিনের মায়ার প্রদীপ’ বলেছেন কেন ?

 

৮। “যেখানে উভয়ে সমান, সেখানে ‘ন যযৌ ন তস্থৌ’ -এটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে ? এখানে ‘উভয়ে’ বলতে কাদের বোঝানো হয়েছে ? ‘ন যযৌ ন তস্থৌ’ কী এবং কেন ব্যবহার করা হয়েছে ?

৯। ‘আলাওল’ কোন সময়ের এবং কোথাকার কবি ছিলেন ? তাঁর রচিত বিখ্যাত কাব্যটির নাম কী ? এটি কোন শ্রেণির কাব্য ? এই কাব্যের উৎস কী ছিল ?

১০। বৃন্দাবন দাসের কাব্যের নাম কী এবং সেটি কয়টি খন্ডে বিভক্ত ? প্রতিটি খন্ডে কয়টি করে অধ্যায় আছে ? গ্রন্থটির এমন নামকরণ করা হয়েছিল কেন ?

১১। ‘বীরাঙ্গনা’ কাব্যটি কে রচনা করেন ? কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব বর্ণনা করুন ।

১২। কমলাকান্ত ভট্টাচার্য কোন শাখায় কাব্য রচনা করেছেন ? তাঁর কাব্যের বৈশিষ্ট্য কী ?

১৩। বিজয়গুপ্ত কোথাকার কবি ছিলেন এবং কোন ধারায় কাব্য রচনা করেন ? তাঁর কাব্যের নাম কী ? এই শাখার অন্য একজন কবির নাম লিখুন ।

১৪। নিম্নলিখিত গ্রন্থগুলি কত সালে কে রচনা করেছিলেন ?

চতুরঙ্গ, বলাকা, মুক্তধারা,  চিত্রাঙ্গদা

১৫। ‘কমলাকান্তের দপ্তর’ কার রচনা ? এটি কখন রচিত হয় ? এটি কোন শ্রেণির রচনা ? কোন গ্রন্থ অনুসরণে এটি রচিত ?

১৬। নিম্নলিখিত গ্রন্থগুলি কী জাতীয়, কার রচনা এবং কত সালে প্রকাশিত ?

সীতারাম, সীতার বনবাস, পাণ্ডব গৌরব ,  সীতা

১৭। নিম্নলিখিত শব্দগুলির বর্ণবিশ্লেষণ করুন :

কৃষ্ণকান্ত, জ্ঞানাঞ্জন, আহ্বান,  কাঁচি

১৮। পদ পরিবর্তন করুন :- ছন্দ, স্মৃতি, সততা, প্রণাম ।

১৯। নিম্নলিখিত বাক্যগুলির চিহ্নিত পদগুলির কারক ও বিভাক্তি নির্ধারণ করুন :

(ক) শ্যামার নরম গান শুনেছিল ।

(খ) আজকে রে তাই বেড়াই খুঁজে ।

(গ) জঞ্জাল থেকে অসুখ হয় ।

(ঘ) দুজনে ধুন্ধুমার ঝগড়া লেগে গেল ।

২০। প্রদত্ত শব্দগুলির শ্রেণি বিভক্ত করুন :

ঢেঁকি, শিশু, মাটি,  আয়লা

 

২১। নিম্নোক্ত শব্দগুলির ধ্বনি পরিবর্তনের কী কী নিয়ম প্রযোজ্য হয়েছে তা লিখুন :

পেটো, চিত্তির, তরোয়াল, উদোম ।

২২। ব্যঞ্জন বর্গের কোন বর্ণগুলি অঘোষ ? বর্ণগুলির এই নামকরণের কারণ কী ?

বঙ্গানুবাদ করুন :-  

২৩। To take one’s property without telling him is called theft.

২৪। The college teacher of Vidyasagar realised his unique intelligence after haunting him and assumed his future generisity.

২৫। The superstition has decreased and the real truth has come into fight with the progress of science.

২৬। A man of future can be identified by seeing the child of today as the morning shows the day.

২৭। Though the book has burnt or the writer was tortured, the book will spread out the fame of the writer throughout the world.

২৮। Narrow nationalism is one type of disease that kills the humanity,

২৯। নিম্নের উদ্ধৃতিগুলি সমাসবদ্ধ পদগুলির ব্যাসবাক্যসহ সমাস নির্ধারণ করুন ।

(ক) দলে দলে ছানাপোনা নিয়ে ছুটছে ।

(খ) বাসস্ট্যান্ডের চায়ের দোকানে উনুন ধরেনি ।

(গ) সহোদর রক্ষোশ্রেষ্ঠ ?

(ঘ) মোরে ভগবান রাখিবে না মোহগর্তে ।

 

৩০। প্রকৃতি প্রত্যয় নির্ধারণ করুন :

জিজ্ঞাসা, পিপাসা, পঙ্কজ, বন্দনীয় ।

*****