SSC General Knowledge - 2010 (Morninig Set)

স্কুল সার্ভিস কমিশন - ২০১০ 

General Knowledge(Compulsory 2nd Paper)

(Morning Set)

১। নিম্নোক্ত কোন গ্যাসটিকে “লাফিং গ্যাস” বলা হয় ?

(ক) নাইট্রোজেন (খ) নাইট্রোজেন মনোঅক্সাইড (গ) নাইট্রোজেন ডাই-অক্সাইড (ঘ) নাইট্রাস অক্সাইড

২। নিম্নোক্ত মহিলাদের মধ্যে মুঘল যুগে কে একটি ঐতিহাসিক বিবরণ লিখেছিলেন ?

(ক) গুলবদন বেগম (খ) খালেদা বেগম (গ) জাহানারা বেগম (ঘ) জেবউন্নিসা বেগম

৩। সিরহিন্দ ক্যানালের উৎপত্তি কোথায় ?

(ক) দিল্লির কাছে ওখালায় (খ) খান্ডাকেসলার ফায়ার-লেকে (গ) বনবনসার গোমতির থেকে (ঘ) রুপারের শতদ্রু থেকে

৪। হিরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত ?

(ক) পদ্মা (খ) মহানদী (গ) গোমতী (ঘ) তাপ্তী

৫। “দি গ্রেট ইন্ডিয়ান নভেল” বইটি মহাভারতের উপর ভিত্তি করে লেখা হয়েছে এবং এর চরিত্রগুলিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে দেখানো হয়েছে । বইটির লেখক কে ?

(ক) অমিতাভ বচ্চন (খ) বিক্রম শেঠ (গ) অমিতাভ ঘোষ (ঘ) রাসকিন বন্ড

৬। নিম্নোক্ত কোন জোড়টি অন্যগুলির থেকে আলাদা ?

(ক) tranquil : stormy (খ) suave : unrefined (গ) zenith : nadir (ঘ) frugal : economical

৭। “কবিকঙ্কন” নামে কে পরিচিত ?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) বীরেন্দ্রনাথ শাসমল (গ) মুকুন্দরাম চক্রবর্তী (ঘ) যতীন্দ্রনাথ মুখার্জী

৮। কিছু পরিমাণ টাকা যদি একটি বিশেষ সুদে দুই বছরে বার্ষিক চক্রবৃদ্ধি হারে ১৪৪/১২১ গুণ বাড়ে, তবে ওই টাকা একই সুদে সরল বৃদ্ধি হারে কত বছরে তিন গুণ হবে ?

(ক) ১২ বছর (খ) ২২ বছর (গ) ১৮ বছর (ঘ) ৩৩ বছর

৯। যথাযত ক্রিয়াপদ বসিয়ে শূন্যস্থান পূর্ণ করুন :

Ram as well as his friend ……… expected .

(ক) are (খ) is (গ) has (ঘ) have

১০। চারজন মহিলা সোনালি,রুপালি, স্বর্ণালি এবং বর্ণালির সঙ্গে অমিত, অজিত, অসিত, এবং অভিজিতের বিবাহ হয়েছে (ক্রমান্বয়ে নয়) । এই চারজন পুরুষ পেশায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এবং আইনজীবী (আবার ক্রমান্বয়ে নয়) । যদি -

(i) অজিত, রুপালি বা সোনালির স্বামী না হয় এবং ইঞ্জিনিয়ারও না হয়

(ii) স্বর্ণালি, অসিত বা অভিজিতের বিবাহিতা না হয় এবং ডাক্তার বা আইনজিবীর স্ত্রী না হয় ।

(iii) রুপালির স্বামী ইঞ্জিনিয়ার হয় কিন্তু সে অভিজিতের স্ত্রী না হয় ।

(iv) বর্ণালি, অমিতের স্ত্রী না হয় এবং অমিত ডাক্তার বা আইনজীবী হয়;

তবে বর্ণালির স্বামী কে ?

(ক) অমিত (খ) অজিত (গ) অসিত (ঘ) অভিজিত

১১। ক্রিমিয়ান যুদ্ধে (১৮৫৩ - ১৮৫৬) ফরাসি, ব্রিটিশ ও অটোমান সাম্রাজ্যের যৌথ বাহিনী কাদের বিরুদ্ধে লড়াই করে ?

(ক) জার্মান সাম্রাজ্য (খ) প্রশিয়ান সাম্রাজ্য (গ) রাশিয়ান সাম্রাজ্য (ঘ) স্প্যানিশ সাম্রাজ্য

১২। সম্প্রতি দাউদ ইব্রাহিমের কোন সাকরেদ আর্থার রোড জেলে আবু সালেমকে আক্রমণ করেছিল ?

(ক) নরেন্দ্র যোগী (খ) রশিদ খান (গ) শরৎ শেঠী (ঘ) অরুণ গাউলি

১৩। “টি-শট” কথাটি নিম্নোক্ত কোন খেলার সঙ্গে যুক্ত ?

(ক) ফুটবল (খ) টেবিল টেনিস (গ) পোলো (ঘ) গলফ

১৪। তিন ভাইয়ের প্রত্যেকের একজন বোন এবং তিনজন ভাগ্নী আছে । প্রত্যেক ভাগ্নীর একজন ভাই এবং তিনজন ভাইপো আছে । সবাই একই বাড়িতে বসবাস করলে, বাড়িতে কতজন থাকে ?

(ক) ১১ (খ) ১৪ (গ) ১৮ (ঘ) ৬৩

১৫। নিম্নোক্ত কোনটিকে “ব্ল্যাক প্যাগোডা” বলা হয় ?

(ক) সুর্যমন্দির, কোনারক (খ) পারথেন মন্দির, এথেন্স (গ) ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতা (ঘ) সাঁচি স্তূপ, সাঁচি

১৬। এঞ্জেলা মারকেল প্রথম মহিলা -

(ক) অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী (খ) কানাডিয়ান প্রেসিডেন্ট (গ) যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট (ঘ) জার্মান চ্যান্সেলর

১৭। একটি নির্বাচনে ৮% ভোটার ভোট দেননি । যিনি নির্বাচনটি জেতেন তিনি মোট ভোটের (দেওয়া বা না দেওয়া) ৫২% পেয়ে তার একমাত্র প্রতিদ্বন্দীকে ১২০ ভোটে হারান । বিজয়ী কত ভোট পেয়েছিলেন ?

(ক) ২২০ (খ) ৪২০ (গ) ৫২০ (ঘ) ৭২০

১৮। নিম্নোক্ত মহিলাদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরষ্কার পাননি ?

(ক) সিমন বোভোয়ার (খ) নাডিন গর্ডিমার (গ) টনি মরিসন (ঘ) হার্টা ম্যুলার ।

১৯। দুটি অণুর পারস্পরিক আকর্ষণকে বলা হয় ?

(ক) সারফেস টেনশন (খ) ডিফিউশান (গ) অ্যাডহেশান (ঘ) কোহেশান  ।

২০। ১৯২০ দশকের গোড়ার দিকে কোয়ান্টাম মেকানিক্সে কাজের জন্য তিনি বিখ্যাত, পরবর্তীকালে যে কাজ বোস-আইনস্টাইন স্ট্যাটিসটিক-এ পরিণত হয় । তিনি কে ?  

(ক) সত্যেন্দ্রনাথ বসু (খ) যতীন্দ্রনাথ মুখার্জী (গ) সুরেন্দ্রনাথ বসু (ঘ) অজয় কুমার বসু

****

Answer:-

(১)- ঘ (২)- ক (৩)- ঘ (৪)- খ (৫)- গ (৬)- খ (৭)- গ (৮)- খ (৯)- খ (১০)- খ
(১১)- গ (১২)- ঘ (১৩)- ঘ (১৪)- ক (১৫)- ক (১৬)- ঘ (১৭)- গ (১৮)- ঘ (১৯)- ঘ (২০)- ক

****