W.B School Service Commission, 2006 : Bio-Science (Pass): Zoology

W.B School Service Commission - 2006

Bio-Science (Pass) : Zoology

(১) দুটি কারণসহ জোঁকের অ্যনিলিডা পর্বভুক্তির কারণ উল্লেখ করুন । Pila-র ভারসম্য রক্ষাকারী অঙ্গের নাম কী ?

(২) বিটা-জীববৈচিত্র্য কী ? ভারতবর্ষের একটি জীববৈচিত্র্যের ‘হট স্পট’ উল্লেখ করুন ।

(৩) হেপাটিক সিকাম কোথায় পাওয়া যায় ? এর কার্য উল্লেখ করুন ।

(৪) শ্বাসযন্ত্র ও সবুজ গ্রন্থির কার্যগত পার্থক্যগুলি লিখুন ।

(৫) ডাকটাস ক্যারোটিকাস এবং ডাকটাস আর্টেরিওসাস কি ?

(৬) দুটি একান্ত আবশ্যক ফ্যাটি অ্যাসিড এবং দুটি হাইড্রোফোবিক অ্যামাইনো অ্যাসিডের নাম উল্লেখ করুন ।

(৭) ওরিয়েনটাল রেলমের দুটি স্তন্যপায়ীর বিজ্ঞানসম্মত নাম লিখুন ।

(৮) ক্লিনেফেলটার সিনড্রোমের ক্রোমোজোমের বৈশিষ্ট্য লিখুন । এই সিনড্রোমের দুটি চরিত্র উল্লেখ করুন।

(৯) সারটলি কোষ থেকে উৎপন্ন হরমোনের নাম লিখুন । প্যানক্রিয়েটিক সোমাটোস্ট্যাটিন-এর কার্য কী ?

(১০) T-lymphocyte এবং B-lymphocyte গুলি কী ?

****