W.B School Service Commission, 2006 : Philosophy (Hons/PG)

W.B School Service Commission - 2006

Philosophy (Hons/PG)

(১) জৈন অনেকান্তবাদের মূল বক্তব্য কী ?

(২) সমবায় ও সংযোগের মধ্যে পার্থক্যকে ব্যাখ্যা করুন।

(৩) মীমাংসক সম্প্রদায়কে অনুসরণ করে অর্থাপত্তি প্রমাণের বিবরণ দিন।

(৪) নৈয়ায়িকগণ নির্বিকল্পক প্রত্যক্ষ প্রত্যক্ষ স্বীকার করেন কেন ?

(৫) বৌদ্ধমত অনুসরণ নির্বাণ লাভের পন্থার আটটি অঙ্গের নাম লিখুন।

(৬) শঙ্করকে অনুসরণ করে বিবর্তনবাদ ব্যাখ্যা করুন ।

(৭) বেন্থাম ও মিল-এর উপযোগবাদের মধ্যে মূল পার্থক্য কী ?

(৮) কান্ট-এর নীতিতত্বের সংক্ষিপ্ত পরিচয় দিন ।

(৯) পরিবেশ নীতিবিদ্যা কাকে বলে ?

(১০) দেকার্তের মতানুসারে দেহ ও মনের সম্পর্কটি কি রকম ? এই মত কি সন্তোষজনক ?

(১১) বার্কলে কেন বিমূর্ত ধারণা অস্বীকার করেন ?

(১২) কান্ট-এর মতে পূর্বতঃ সিদ্ধ জ্ঞানের লক্ষণ কী কী ?

(১৩) প্লেটো কোন যুক্তিতে আকারকে স্বীকার করেছেন ?

(১৪) সংবেদন ও প্রত্যক্ষের মধ্যে আপনি কিভাবে পার্থক্য নিরূপন করেন ?

(১৫) স্মৃতির উপাদান কী কী ?

(১৬) আপনি কীভাবে প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য করেন ?

(১৭) গান্ধীজির অছিবাদের মূল বক্তব্য কী ?

(১৮) স্বতঃসত্য রচনা করা কী ?

(১৯) নিম্নলিখিত বাক্যটিকে সাঙ্কেতিক আকারে প্রকাশ করুন :- ভূত নেই ।

(২০) পরিবর্তী ও ধ্রুবকের মধ্যে পার্থক্য কী ?

****