চতুর্থ অধ্যায়: ভারতের স্বাভাবিক উদ্ভিদ

ভারতের স্বাভাবিক উদ্ভিদ:- যে সমস্ত গাছ বা উদ্ভিদ কোনও স্থানের জলবায়ু ও মৃত্তিকা সহ স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে মানুষের হস্তক্ষেপ ছাড়াই জন্মায় ও বড়ো হয়, তাদের ওই স্থানের স্বাভাবিক উদ্ভিদ বলা হয় । দেশের জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক খুব নিবিড় । জলবায়ু ছাড়া ভূমির প্রকৃতি ও মাটির উর্বরতার ওপর নির্ভর করে বিভিন্ন রকমের স্বাভাবিক জন্মায় । প্রধানত বৃষ্টিপাত ও ভূমির উচ্চতার উপর নির্ভর করে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে ছয়ভাগে ভাগ করা যায়; যথা:-

(১) চিরহরিৎ উদ্ভিদ,

(২) পর্ণমোচী উদ্ভিদ,

(৩) তৃণভূমি বা সাভানা উদ্ভিদ,

(৪) মরু অঞ্চলের উদ্ভিদ,

(৫) উপকূলীয় উদ্ভিদ এবং

(৬) পার্বত্য অঞ্চলের উদ্ভিদ ।

***