সমাহার বৃদ্ধি ও হ্রাস ( Uniform increase and decrease )

Submitted by arpita pramanik on Wed, 06/01/2011 - 11:59

সমাহার বৃদ্ধি ও হ্রাস ( Uniform increase and decrease )

চক্রবৃদ্ধি সুদের নিয়মাবলি ও সূত্র অনুসরণ করে কোনো বস্তু অথবা কোনো জিনিসের সমাহার বৃদ্ধি এবং হ্রাস অথবা চূড়ান্ত মূল্য নির্ধারণ সংক্রান্ত সমস্যার সমাধান করা যায়।

যদি বর্তমান মূল্য P হয় এবং বাৎসরিক বদ্ধি r% হয় ,

তখন ,

  1. n বছর পর মূল্য হবে [tex] = P{\left( {1 + \frac{r}{{100}}} \right)^n}[/tex]
  2. n বছর আগে মূল্য ছিল [tex] = \frac{P}{{{{\left( {1 + \frac{r}{{100}}} \right)}^n}}}[/tex]

আবার যদি বর্তমান মূল্য P হয় এবং বাৎসরিক হ্রাসের হার r% হয় ,

তখন ,

  1. n বছর পর মূল্য হবে [tex] = P{\left( {1 - \frac{r}{{100}}} \right)^n}[/tex]
  2. n বছর আগে মূল্য ছিল [tex] = \frac{P}{{{{\left( {1 - \frac{r}{{100}}} \right)}^n}}}[/tex]
  3. অবচয় বা হ্রাসের পরিমাণ [tex] = P - P{\left( {1 - \frac{r}{{100}}} \right)^n}[/tex]

যদি মূলধন বা আসল P হয় এবং সুদের হার প্রথম , দ্বিতীয় ও তৃতীয় বছরে যথাক্রমে [tex]{r_1}\% [/tex] , [tex]{r_2}\% [/tex] এবং [tex]{r_3}\% [/tex] হয় , তখন তিন বছর পরে সবৃদ্ধিমুল A হবে

[tex]A = P\left( {1 + \frac{{{r_1}}}{{100}}} \right)\left( {1 + \frac{{{r_2}}}{{100}}} \right)\left( {1 + \frac{{{r_3}}}{{100}}} \right)[/tex]

কয়েকটি প্রমাণ

যদি বর্তমান মূল্য P হয় এবং বাৎসরিক বদ্ধি r% হয় , তখন n বছর আগে মূল্য ছিল [tex] = \frac{P}{{{{\left( {1 + \frac{r}{{100}}} \right)}^n}}}[/tex]

যদি এই বছর জিনিসটার দাম 100 টাকা হয় তাহলে গতবছর তার দাম ছিল ( 100 - r ) টাকা

অতএব জিনিসটার দাম এই বছর P টাকা হল গতবছর দাম ছিল [tex]\frac{{\left( {100 - r} \right)}}{{100}} \times P[/tex] টাকা।

এখন

[tex]\begin{array}{l}
\frac{{\left( {100 - r} \right)}}{{100}} \times P = \\
P\left( {1 - \frac{r}{{100}}} \right)\\
= P{\left( {1 + \frac{r}{{100}}} \right)^{ - 1}}\\
= \frac{P}{{\left( {1 + \frac{r}{{100}}} \right)}}
\end{array}[/tex]

অর্থাৎ এক বছর আগে জিনিসটার দাম হতো [tex]\frac{P}{{\left( {1 + \frac{r}{{100}}} \right)}}[/tex] টাকা।

আবার গতবছর জিনিসটার দাম 100 টাকা হলে তার আগের বছর তার দাম ছিল ( 100 - r ) টাকা .

অতএব জিনিসটার দাম গতবছর [tex]\frac{P}{{\left( {1 + \frac{r}{{100}}} \right)}}[/tex] টাকা হলে তার আগের বছরে দাম ছিল [tex]\left( {\frac{{100 - r}}{{100}}} \right) \times \frac{P}{{\left( {1 + \frac{r}{{100}}} \right)}}[/tex] টাকা।

এখন

[tex]\begin{array}{l}
\left( {\frac{{100 - r}}{{100}}} \right) \times \frac{P}{{\left( {1 + \frac{r}{{100}}} \right)}}\\
= \left( {1 - \frac{r}{{100}}} \right) \times \frac{P}{{\left( {1 + \frac{r}{{100}}} \right)}}\\
= \frac{P}{{\left( {1 + \frac{r}{{100}}} \right)}} \times {\left( {1 + \frac{r}{{100}}} \right)^{ - 1}}\\
= \frac{P}{{\left( {1 + \frac{r}{{100}}} \right) \times \left( {1 + \frac{r}{{100}}} \right)}}\\
= \frac{P}{{{{\left( {1 + \frac{r}{{100}}} \right)}^2}}}
\end{array}[/tex]

অর্থাৎ দুবছর আগে জিনিসটার দাম ছিল [tex]\frac{P}{{{{\left( {1 + \frac{r}{{100}}} \right)}^2}}}[/tex] টাকা।

একই রকমভাবে n বছর আগে জিনিসটার দাম ছিল [tex]\frac{P}{{{{\left( {1 + \frac{r}{{100}}} \right)}^n}}}[/tex] টাকা।

যদি বর্তমান মূল্য P হয় এবং বাৎসরিক হ্রাসের হার r% হয় ,তখন n বছর পর মূল্য হবে [tex] = P{\left( {1 - \frac{r}{{100}}} \right)^n}[/tex]

এক বছর পরে জিনিসটার দাম কমবে [tex]{\frac{{r \cdot P}}{{100}}}[/tex] টাকা।

তখন এক বছর পরে জিনিসটির দাম হবে [tex]\left( {P - \frac{{r \cdot P}}{{100}}} \right)[/tex] টাকা = [tex]P\left( {1 - \frac{r}{{100}}} \right)[/tex] টাকা।

দুবছর পরে জিনিসটার দাম কমবে [tex]\frac{r}{{100}} \cdot P\left( {1 - \frac{r}{{100}}} \right)[/tex] টাকা।

দুবছর পরে জিনিসটার দাম হবে [tex][P\left( {1 - \frac{r}{{100}}} \right) - \frac{r}{{100}} \cdot P\left( {1 - \frac{r}{{100}}} \right)][/tex] টাকা = [tex]P\left( {1 - \frac{r}{{100}}} \right)\left( {1 - \frac{r}{{100}}} \right)[/tex] টাকা = [tex]P{\left( {1 - \frac{r}{{100}}} \right)^2}[/tex]

অনুরূপভাবে n বছর পরে জিনিসটির দাম হবে [tex]P{\left( {1 - \frac{r}{{100}}} \right)^n}[/tex] টাকা।

যদি বর্তমান মূল্য P হয় এবং বাৎসরিক হ্রাসের হার r% হয় ,তখন n বছর আগে মূল্য ছিল [tex] = \frac{P}{{{{\left( {1 - \frac{r}{{100}}} \right)}^n}}}[/tex]

কোনো জিনিসের মূল্য যদি এই বছর 100 টাকা হয় তবে গতবছর ছিল ( 100 + r ) টাকা।

অতএব এই বছর জিনিসটির দাম P টাকা হলে গতবছর ছিল [tex]\frac{{\left( {100 + r} \right)}}{{100}} \times P[/tex] টাকা।

এখন

[tex]\begin{array}{l}
\frac{{\left( {100 + r} \right)}}{{100}} \times P\\
= P\left( {1 + \frac{r}{{100}}} \right)\\
= P{\left( {1 - \frac{r}{{100}}} \right)^{ - 1}}\\
= \frac{P}{{\left( {1 - \frac{r}{{100}}} \right)}}
\end{array}[/tex]

অর্থাৎ এক বছর আগে জিনিসটির মূল্য ছিল [tex]\frac{P}{{\left( {1 - \frac{r}{{100}}} \right)}}[/tex] টাকা।

আবার এক বছর আগে জিনিসটার মূল্য [tex]\frac{P}{{\left( {1 - \frac{r}{{100}}} \right)}}[/tex] টাকা হলে দুবছর আগে জিনিসটার মূল্য ছিল [tex]\frac{{\left( {100 + r} \right)}}{{100}} \times \frac{P}{{\left( {1 - \frac{r}{{100}}} \right)}}[/tex] টাকা।

এখন

[tex]\begin{array}{l}
\frac{{\left( {100 + r} \right)}}{{100}} \times \frac{P}{{\left( {1 - \frac{r}{{100}}} \right)}}\\
= \left( {1 + \frac{r}{{100}}} \right) \times \frac{P}{{\left( {1 - \frac{r}{{100}}} \right)}}\\
= \frac{P}{{\left( {1 - \frac{r}{{100}}} \right)}} \times {\left( {1 - \frac{r}{{100}}} \right)^{ - 1}}\\
= \frac{P}{{{{\left( {1 - \frac{r}{{100}}} \right)}^2}}}
\end{array}[/tex]

অতএব দুবছর আগে জিনিসটির মূল্য ছিল [tex]\frac{P}{{{{\left( {1 - \frac{r}{{100}}} \right)}^2}}}[/tex] টাকা।

অনুরূপভাবে প্রমাণ করা যায় n বছর আগে জিনিসটির মূল্য ছিল [tex]\frac{P}{{{{\left( {1 - \frac{r}{{100}}} \right)}^n}}}[/tex] টাকা।

যদি মূলধন বা আসল P হয় এবং সুদের হার প্রথম , দ্বিতীয় ও তৃতীয় বছরে যথাক্রমে [tex]{r_1}\% [/tex] , [tex]{r_2}\% [/tex] এবং [tex]{r_3}\% [/tex] হয় , তখন তিন বছর পরে সবৃদ্ধিমুল A হবে

[tex]A = P\left( {1 + \frac{{{r_1}}}{{100}}} \right)\left( {1 + \frac{{{r_2}}}{{100}}} \right)\left( {1 + \frac{{{r_3}}}{{100}}} \right)[/tex]

মূলধন P এবং প্রথম বছর [tex]{r_1}\% [/tex] সুদের জন্য সবৃদ্ধিমুল হবে [tex]P\left( {1 + \frac{{{r_1}}}{{100}}} \right)[/tex] = [tex]{P_2}[/tex] = দ্বিতীয় বছরের মূলধন।

অতএব [tex]{P_2}[/tex] মূলধনএবং দ্বিতীয় বছরে [tex]{r_2}\% [/tex] সুদের জন্য সবৃদ্ধিমূল হবে [tex]{P_2}\left( {1 + \frac{{{r_2}}}{{100}}} \right) = {P_3}[/tex] = তৃতীয় বছরের মূলধন।

আবার তৃতীয় বছরের মূলধন [tex]{P_3}[/tex] এবং [tex]{r_3}\% [/tex] সুদের জন্য সবৃদ্ধিমুল হবে [tex]{P_3}\left( {1 + \frac{{{r_3}}}{{100}}} \right)[/tex]

এখন

[tex]\begin{array}{l}
{P_3}\left( {1 + \frac{{{r_3}}}{{100}}} \right)\\
= {P_2}\left( {1 + \frac{{{r_2}}}{{100}}} \right)\left( {1 + \frac{{{r_3}}}{{100}}} \right)\\
= P\left( {1 + \frac{{{r_1}}}{{100}}} \right)\left( {1 + \frac{{{r_2}}}{{100}}} \right)\left( {1 + \frac{{{r_3}}}{{100}}} \right)
\end{array}[/tex]

যদি মূলধন বা আসল P হয় এবং সুদের হার প্রথম , দ্বিতীয় ও তৃতীয় বছরে যথাক্রমে [tex]{r_1}\% [/tex] , [tex]{r_2}\% [/tex] এবং [tex]{r_3}\% [/tex] হয় , তখন তিন বছর পরে সবৃদ্ধিমুল A হবে

[tex]A = P\left( {1 + \frac{{{r_1}}}{{100}}} \right)\left( {1 + \frac{{{r_2}}}{{100}}} \right)\left( {1 + \frac{{{r_3}}}{{100}}} \right)[/tex]

Related Items

সমকোণী চৌপল বা আয়তঘন (Rectangular Parallelepiped)

প্রাত্যহিক জীবনে আমাদের না না প্রকার ঘনবস্তু নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে হয়। এই ধরণের ঘনবস্তু গুলি কোনটি সুষম এবং কোনটি অসম। এই সমস্ত ঘনবস্তু গুলির আকৃতি সম্মন্ধে পূর্বে আমাদের পরিচয় ঘটেছে। শুধু তাই নয় এই সব ঘনবস্তু গুলির একটি তল থেকে যে ক্ষেত্র পাওয়া যায় তাদের সঙ্গেও পরিচয় ঘটেছে।

পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ( Trigonometrical Ratios of Complementary Angles )

জ্যামিতিতে আমরা দেখেছে যখন দুটি কোণের মানের সমষ্টি 90 deg হয় তখন কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ ( Complementary Angles ) বলে।যেমন , 60 deg + 30 deg = 90 deg, সুতরাং 60 deg কোণের পূরক কোণ 30 deg এবং 30 deg কোণের পূরক কোণ হবে 60 deg .

ত্রিকোণমিতিক অনুপাত ( Trigonometrical Ratios )

ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় | ত্রিকোণমিতিক অনুপাত ও তাদের নাম | ত্রিকোণমিতিক অনুপাতের ধর্ম | কয়েকটি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান | কয়েকটি আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়

বিবিধ ঘনবস্তুসমূহ ( Various 3D Figures )

এই অধ্যায়ে আমরা একাধিক ঘনবস্তুর পারস্পরিক সম্পর্কে বিচার করে মিলিতভাবে যে সমস্যাগুলির সম্মুখীন হব , তার সমাধান করা শিখবো। সুবিধার জন্য ওই ঘনবস্তু সম্পর্কিত সূত্রাবলির তালিকা এখানে একসাথে দেওয়া হল।

গোলক ( Sphere )

আমরা প্রত্যেকেই ফুটবল , ভূগোলক , ক্রিকেট বল বা খেলার মার্বেল দেখেছি। এগুলোই আমাদের প্রাত্যহিক জীবনে দেখা গোলকের উদাহরণ। গোলক এমন একটি ঘনবস্তু যা একটি মাত্র বক্রতল দিয়ে তৈরী।