Error message

Notice: unserialize() [function.unserialize]: Error at offset 0 of 9 bytes in profile_user_load() (line 257 of /home/bstudent/public_html/bsthirteen/modules/profile/profile.module).

কুতুবউদ্দিন আইবক

কুতুবউদ্দিন আইবক (Qutb -ud-din Aibak) : ১১৯১ খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে [The First Battle of Tarain] পৃথ্বীরাজ ভারতের অন্যান্য রাজপুত রাজাদের সাহায্য নিয়ে মহম্মদ ঘুরিকে পরাস্ত করেন । পরের বছর অর্থাৎ ১১৯২ খ্রিস্টাব্দে মহম্মদ ঘুরি বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসে তরাইনের দ্বিতীয় যুদ্ধে [The Second Battle of Tarain] পৃথ্বীরাজকে পরাজিত ও নিহত করে দিল্লী ও আজমীর দখল করেন । পরে মিরাট, বুলান্দগড়, এবং আলিগড় অধিকার করেন । পরের বার ভারত অভিযানে এসে মহম্মদ ঘোরী কনৌজ রাজ্যও জয় করে নেয় । ধীরে ধীরে গুজরাট, গোয়ালিয়র, বারানসী, বুন্দেলখন্ড, প্রভৃতি অধিকার করেন । এমনকি বাংলা পর্যন্তও তাঁর অধিকার বিস্তৃত হয় । এই সব বিজিত স্থানের দায়িত্ব তিনি ১২০৬ খ্রিস্টাব্দে তাঁর বিশ্বস্ত অনুচর কুতুবউদ্দিন আইবকের [Qutbuddin Aibek] হাতে অর্পণ করেন ও মহম্মদ ঘুরি দেশে ফিরে যান । মহম্মদ ঘোরির মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবক দিল্লির সিংহাসনে বসেন । তিনি মহম্মদ ঘোরির বিশ্বস্ত অনুচর ছিলেন । কুতুবউদ্দিন আইবক ১২০৬ খ্রিস্টাব্দ থেকে ১২১০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন । তিনি ১২০৮ সালে সুলতান উপাধি গ্রহন করেছিলেন । কুতুবউদ্দিনকেই দিল্লির প্রথম সুলতানের মর্যাদা দেওয়া হয়ে থাকে । তাঁর সময় থেকেই মুসলমানরা ভারতে অভিযান প্রেরণ করার পরিবর্তে স্থায়ীভাবে রাজ্যশাসনের দিকে নজর দেন । তিনি ও তাঁর উত্তরাধিকারীরা ‘ইলবেরি তুর্কি’ গোষ্ঠীভুক্ত ছিলেন বলে এদের রাজত্বকাল ইতিহাসে ‘ইলবেরি তুর্কি’ আমল হিসাবে পরিচিত । সুলতান কুতুবউদ্দিন নিজে এবং তাঁর পরবর্তী আরও দুই জন সুলতান প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন, তাই কুতুবউদ্দিন থেকে কায়েকাবাদ পর্যন্ত (অর্থাৎ ১২০৬ থেকে ১২৯০ খ্রিস্টাব্দ) দিল্লির সুলতানদের দাসবংশ [Slave Dynasty] বলা হয়ে থাকে । ১২০৬ খ্রিস্টাব্দ থেকেই ভারতে দিল্লির সুলতানি যুগের সূচনা হয় । কুতুবউদ্দিনের মৃত্যুর পর ১২১০ খ্রিস্টাব্দে তাঁর পুত্র আরাম শাহ নিজেকে দিল্লির সুলতান ঘোষণা করে ও দিল্লির সিংহাসনে আরোহণ করেন । কিন্তু তার অপদার্থতা লক্ষ্য করে দিল্লির আমির-ওমরাহগণ ইলতুৎমিসকে দিল্লির সিংহাসন দখল করতে আহ্বান জানান । এই আবেদনে সাড়া দিয়ে ইলতুৎমিস আরাম শাহকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করেন । তিনি দিল্লির বিখ্যাত কুতুবমিনার -এর নির্মাণ পরিকল্পনা ও নির্মাণকার্য শুরু করেন । কিন্তু এর নির্মাণ কাজ শেষ হয়েছিল ইলতুৎমিসের সময় । এই মিনার সুফি সন্ত খাজা কুতুবউদ্দিন কাকীর সম্মানে নির্মিত হয়েছিল ।

***