ব্রিটিশ শিক্ষাসংক্রান্ত বিভিন্ন কমিশনের সুপারিশ
Fri, 17/05/2013 - 11:41pm☼ উডের ডেসপ্যাচ [Wood’s Despatch of 1854] :- শিক্ষা সংক্রান্ত নানা সমস্যার সমাধান করার জন্য ১৮৫৪ খ্রিস্টাব্দে কোম্পানির পরিচালক সমিতির সভাপতি স্যার চার্লস উড ‘শিক্ষা বিষয়ক প্রস্তাব’ [Wood’s Education Despatch] নামে একটি শিক্ষা নীতি রচনা করে ভারতে পাঠান । ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে চার্লস উডের সুপারিশ :-
১) শিক্ষার প্রসারের জন্য উডের প্রস্তাব অনুসারে ভারতের প্রতিটি প্রদেশে একজন শিক্ষা অধিকর্তার অধীনে একটি করে শিক্ষাবিভাগ খোলা হয় ।
