Error message

Notice: unserialize() [function.unserialize]: Error at offset 0 of 9 bytes in profile_user_load() (line 257 of /home/bstudent/public_html/bsthirteen/modules/profile/profile.module).

Life Science

জীবাণু বা মাইক্রোবস [Microbes]

► জীবাণু [Microbes]:- যে সমস্ত অতি ক্ষুদ্র এবং এককোশী বা বহুকোশী জীবদের খালি চোখে দেখা যায় না অথচ কেবলমাত্র অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, তাদেরই সাধারণভাবে জীবাণু বলে ।

• জীবাণুর সংজ্ঞা:- অতিক্ষুদ্র ও আণুবীক্ষণিক জীবদের এককথায় জীবাণু বা অণুজীব বা মাইক্রোবস বলা হয় ।

• জীবাণুর প্রকারভেদ:- জীবাণু নানান রকমের হয়, যেমন : ব্যাকটিরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, শৈবাল, রিকেটসি, অ্যাকটিনোমাইসিটিস, স্পাইরোকিটিস, মাইকোপ্লাজমা ইত্যাদি ।

রোগসৃষ্টিকারী ভাইরাসের রোগ সংক্রমণ প্রক্রিয়া

► রোগসৃষ্টিকারী ভাইরাসের রোগ সংক্রমণ প্রক্রিয়া [Mode of Transmission of Pathogenic Viruses]:-

ভাইরাস বিভিন্ন রোগ সৃষ্টি করে, যেমন : ইনফ্লুয়েঞ্জা, AIDS, পোলিও, জল বসন্ত, মাম্পস, হাম, এনকেফালাইটিস, জলাতঙ্ক, পা ও মুখের ঘা, জন্ডিস, ডেঙ্গু জ্বর প্রভৃতি ।

♦ [১] ইনফ্লুয়েঞ্জা ভাইরাস [Influenza Virus]:-

ব্যাকটিরিয়া আক্রমণকারী ভাইরাস বা ব্যাকটিরিওফাজ

►ব্যাকটিরিয়া আক্রমণকারী ভাইরাস বা ব্যাকটিরিওফাজ [Bacteriophage]:-

• ব্যাকটিরিওফাজের সংজ্ঞা:- যেসব ভাইরাস ব্যাকটিরিয়াকে আক্রমণ এবং ধ্বংস করে, তাদের ব্যাকটিরিওফাজ [Bacteriophage] বা ফাজ-ভাইরাস [Phase Virus] বলে । ফাজ [phase] কথার অর্থ ভক্ষক [eater] ।

ভাইরাসে জড়ের ও প্রাণের লক্ষণ

►ভাইরাসে জড়ের লক্ষণ [Non-living Character of Virus]:-

•1. ভাইরাসের দেহে সাইটোপ্লাজম থাকে না ।

•2. ভাইরাস কোনো বহিঃস্থ উদ্দীপকে সাড়া দেয় না ।

•3. ভাইরাসের চলন ক্ষমতা নেই ।

•4. ভাইরাসের দেহে কোনোরকম বিপাক ক্রিয়া পরিলক্ষিত হয় না ।

►ভাইরাসে প্রাণের লক্ষণ [Living Character of Virus]:-

•1. পোষকের দেহ-কোশে ভাইরাস বংশবিস্তারে সক্ষম ।

•2. ভাইরাসের দেহে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের উপস্থিতি লক্ষনীয় ।

পায়রার অভিযোজন

► পায়রার অভিযোজন [Adaptation of Pigeon]:-

পায়রা খেচর প্রাণী । আকাশে ওড়ার জন্য পায়রার নিম্নলিখিত অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লক্ষ করা যায় ।

♦ পায়রার উড্ডয়নে সাহায্যকারী অভিযোজনগত বৈশিষ্ট্য ♦

অভিযোজিত

অঙ্গ

রুই মাছের অভিযোজন

► রুই মাছের অভিযোজন [Adaptation of Rohufish]:-

রুই মাছ মুখ্য জলজ প্রাণী । জলে বসবাস করার জন্য এদের দেহে নিম্নলিখিত অভিযোজনগুলি দেখা যায় ।

[1] দেহাকৃতি [Body contour]:- রুই মাছের দেহ বেম বা মাকুর মতো । দেহ দু’পাশ থেকে চ্যাপ্টা এবং দেহ থেকে কোনো প্রবর্ধক বেরিয়ে থাকে না । জলে সাঁতার কাটার সময় জলের গতি রোধ করার জন্য দেহের গঠন এই রকম হয়েছে ।

ক্যাকটাসের অভিযোজন

► ক্যাকটাস -এর অভিযোজন [Adaptation of Cactus]:-

ফণীমনসা, তেসিরা মনসা ইত্যাদি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ । ক্যাকটাস অল্প বৃষ্টিপাতযুক্ত শুষ্ক ও বালুকাময় স্থানে জন্মায় । এইরকম পরিবেশে বাস করার জন্য এদের জাঙ্গল উদ্ভিদ [Xerophyte] বলে । ক্যাকটাসের উল্লেখযোগ্য অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি হল :

[1] মূল:-

পদ্মের অভিযোজন

► উদ্ভিদের অভিযোজন [Adaptation of Plants]:-

►পদ্মের অভিযোজন [Adaptation of Lotus]:- পদ্মের কান্ড ও মূল জলের নীচে কাদায় গাঁথা থাকে, কিন্তু পাতা, ফুল ও ফল ইত্যাদি জলের ওপর থাকে, তাই পদ্মকে আংশিক নিমজ্জিত জলজ উদ্ভিদ বলে । জলে বাস করার জন্য পদ্মের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি হল :

[1] মূল:-

[a] পদ্মের মূলতন্ত্র সুগঠিত নয় ।

[b] পদ্মের প্রধান মূল থাকে না । পদ্মের মূল অস্থানিক প্রকৃতির । মূলগুলি গ্রন্থিকান্ড থেকে উত্পন্ন হয় ।

[c] পদ্মের মূলে মূলরোম এবং মূলত্রাণ থাকে না ।