West Bengal Madhyamik Examination
মাধ্যমিক পরীক্ষা
প্রাথমিক বা বুনিয়াদী শিক্ষা অতিক্রমের পরই শুরু হয় মাধ্যমিক শিক্ষা । মাধ্যমিক শিক্ষাস্তরের পাঠক্রমে ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের দিকে দৃষ্টি রেখেই জ্ঞান-বিজ্ঞান, ভাষা সমস্ত বিষয়ের উপরেই পাঠ্যসূচী তৈরী করা হয় । এই পাঠ্যসূচীর মধ্যদিয়ে জীবনের উচ্চস্তরে পৌঁছানোর প্রথম প্রস্তুতি পর্ব শুরু হয় । মাধ্যমিক শিক্ষাস্তরের সর্বোচ্চ পরীক্ষা হল মধ্যশিক্ষা পর্ষদ (W.B.B.S.E) দ্বারা আয়োজিত মাধ্যমিক পরীক্ষা । উচ্চ শিক্ষায় প্রবেশের প্রথম ধাপ হল মাধ্যমিক পরীক্ষা । এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করেই ছাত্র-ছাত্রীদের দিশা অর্থাৎ কলা(Arts) / বাণিজ্য(Commerce) / বিজ্ঞান(Science), কোন বিভাগে পড়াশোনা করবে তা নির্ধারণ করা হয়।