সমকোণী চৌপল বা আয়তঘন (Rectangular Parallelepiped)

Submitted by arpita on Thu, 08/23/2018 - 10:07

সমকোণী চৌপল বা আয়তঘন (Rectangular Parallelepiped)

সূচনা (Introduction) :- প্রাত্যহিক জীবনে আমাদের নানা প্রকার ঘনবস্তু নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে হয় । এই ধরণের ঘনবস্তু গুলি কোনটি সুষম এবং কোনটি অসম । এই সমস্ত ঘনবস্তুগুলির আকৃতি সম্মন্ধে পূর্বে আমাদের পরিচয় ঘটেছে । শুধু তাই নয় এই সব ঘনবস্তু গুলির একটি তল থেকে যে ক্ষেত্র পাওয়া যায় তাদের সঙ্গেও পরিচয় ঘটেছে । এখন আমরা একটি বিশেষ ধরণের ঘনবস্তুর মাত্রাগুলির সঙ্গে পরিচয় করে, তার থেকে সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করব ।

সমকোণী চৌপল বা আয়তঘন (Rectangular Parallelepiped) :- যে ঘন বস্তুর প্রতিটি তল আয়তকার, তলগুলি প্রত্যেকটি তার পাশের তলের সঙ্গে সমকোণে থাকে এবং বিপরীত তলের সঙ্গে সমান্তরাল থাকে, সেই ঘনবস্তুকে সমকোণী চৌপল বা আয়তঘন বলে ।

আমাদের বই, জ্যামিতির বাক্স, ইট ইত্যাদির তিনটি মাত্রা আছে । মাত্রা গুলি হল দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা । এগুলি সাধারণভাবে সমকোণী চৌপল বা আয়তঘনর উদাহরণ । আয়তঘনের দুটি তলের ছেদ রেখাংশকে ধার বা প্রান্তিকী বলা হয় ।

লক্ষ্য করো , সাধারণভাবে ঘরের মেঝে ও দেওয়াল পরস্পর সমকোণে থাকে । আবার, পাকা ঘরের চাদ এবং মেঝে হল দুটি সমান্তরাল তলের উদাহরণ ।

উপরের চিত্রে লক্ষ্য করলে দেখা যায় মাত্রার সংখ্যা হল 3টি, শীর্ষবিন্দু 8টি , ধার 12টি , তল 6টি এবং প্রতিটি তল আয়তকার । সমকোণী চৌপলটি যে তলের উপর দাঁড়িয়ে থাকে তাকে সমকোণী চৌপলের ভূমি বলে । ভূমি সংলগ্ন বড় বাহুটিকে দৈর্ঘ্য এবং ছোটোটিকে প্রস্থ বলে, তৃতীয় মাত্রাটিকে উচ্চতা বা বেদ বলে ।

সমকোণী চৌপল বা আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল (Area of Rectangular Parallelepiped)

= ছয়টি আয়তকার তলের ক্ষেত্রফল

= 2 ( দৈর্ঘ্য [tex] \times [/tex] প্রস্থ + প্রস্থ [tex] \times [/tex] উচ্চতা + উচ্চতা [tex] \times [/tex] দৈর্ঘ্য )

= 2 ( ab +bc +ca )

সমকোণী চৌপলের আয়তন (Volume of Rectangular Parallelepiped)

সমকোণী চৌপলের আয়তন বলতে বস্তুটি যে পরিমান পদার্থ দিয়ে তৈরি তা বোঝায়। আয়তন মাপার সাধারণ সূত্র হল

= ( ভূমির ক্ষেত্রফল [tex] \times [/tex] উচ্চতা )

অতএব সমকোণী চৌপলের আয়তন

= ( দৈর্ঘ্য [tex] \times [/tex] প্রস্থ ) [tex] \times [/tex] উচ্চতা

= [tex]\left( {a \times b} \right) \times c[/tex]

সমকোণী চৌপলের কর্ণ নির্ণয় (To find Diagonal of Rectangular Parallelepiped)

সমকোণী চৌপলের কর্ণ

[tex]\begin{array}{l}
= \sqrt {B{D^2} + D{E^2}} \\
= \sqrt {\left( {A{B^2} + A{D^2}} \right) + D{E^2}} \\
= \sqrt {{a^2} + {b^2} + {c^2}}
\end{array}[/tex]

মন্তব্য দৈর্ঘ্য , প্রস্থ এবং উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না তাই কর্ণের দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয় ।

Related Items

পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ( Trigonometrical Ratios of Complementary Angles )

জ্যামিতিতে আমরা দেখেছে যখন দুটি কোণের মানের সমষ্টি 90 deg হয় তখন কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ ( Complementary Angles ) বলে।যেমন , 60 deg + 30 deg = 90 deg, সুতরাং 60 deg কোণের পূরক কোণ 30 deg এবং 30 deg কোণের পূরক কোণ হবে 60 deg .

ত্রিকোণমিতিক অনুপাত ( Trigonometrical Ratios )

ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় | ত্রিকোণমিতিক অনুপাত ও তাদের নাম | ত্রিকোণমিতিক অনুপাতের ধর্ম | কয়েকটি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান | কয়েকটি আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়

বিবিধ ঘনবস্তুসমূহ ( Various 3D Figures )

এই অধ্যায়ে আমরা একাধিক ঘনবস্তুর পারস্পরিক সম্পর্কে বিচার করে মিলিতভাবে যে সমস্যাগুলির সম্মুখীন হব , তার সমাধান করা শিখবো। সুবিধার জন্য ওই ঘনবস্তু সম্পর্কিত সূত্রাবলির তালিকা এখানে একসাথে দেওয়া হল।

গোলক ( Sphere )

আমরা প্রত্যেকেই ফুটবল , ভূগোলক , ক্রিকেট বল বা খেলার মার্বেল দেখেছি। এগুলোই আমাদের প্রাত্যহিক জীবনে দেখা গোলকের উদাহরণ। গোলক এমন একটি ঘনবস্তু যা একটি মাত্র বক্রতল দিয়ে তৈরী।

লম্ব-বৃত্তাকার শঙ্কু (Right-circular Cone)

কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ ধারক যেকোনো একটি বাহুকে স্থির রেখে বা অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করালে যে ঘনবস্তু উৎপন্ন হয়, তাকে শঙ্কু বলে ।