কলকাতা বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার বিকাশ

Submitted by avimanyu pramanik on Thu, 12/03/2020 - 22:17

১৮৫৪ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড শিক্ষানীতির ওপর একটি পরিকল্পনা পেশ করেন যা 'উডের ডেসপ্যাচ' নামে পরিচিত । এই শিক্ষা পরিকল্পনায় যে সমস্ত সুপারিশগুলি করা হয় সেগুলির মধ্যে অন্যতম ছিল কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিা করা । উডের ডেসপ্যাচের সুপারিশের ভিত্তিতে লর্ড ক্যানিং -এর শাসনকালে ভারতে উচ্চ শিক্ষাবিস্তারের উদ্দেশ্যে ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় । দ্বারভাঙার মহারাজা মহেশ্বর সিং বাহাদুর এই বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জমি দান করেন । কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার জেমস উইলিয়াম কোলভিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হন । স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন । ১৮৫৭ খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রথম প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয় । ১৮৫৮ খ্রিস্টাব্দে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় । এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বসু দ্বিতীয় বিভাগে স্নাতক হন । ১৯০৪ খ্রিস্টাব্দের ইউনিভার্সিটি আইন -এর ধারা অনুসারে ১৯১৪ খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কলেজ স্থাপিত হয় । বাঙালি অভিজাত তারকনাথ পালিত এবং রাসবিহারী ঘোষ বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিপুল অর্থদান করেন । রসিকলাল দত্ত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ডক্টরেট ডিগ্রী (D Sc) প্রাপ্ত বিজ্ঞানী । ১৯৪১ খ্রিস্টাব্দ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিশিরকুমার মিত্রের নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে রেডিয়ো ফিজিক্স বিভাগ প্রতিষ্ঠিত হয় । এই কলেজের অধ্যাপক হিসেবে প্রশান্তচন্দ্র মহালনবিশ পরিসংখ্যান বিদ্যাচর্চার প্রসার ঘটান । বোম্বাইয়ের একজন ধনী ব্যবসায়ী প্রেমচাঁদ রায়চাঁদ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নতির জন্য দু-লক্ষ টাকা দান করেন । কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৃত্তির প্রথম প্রাপক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায় । এ ছাড়াও প্রসন্নকুমার ঠাকুর, ঈশানচন্দ্র বসু, হরিশচন্দ্র চৌধুরী প্রমুখ বিশ্ববিদ্যালয়ের উন্নতিকল্পে অর্থ দান করেন ।

******

Related Items

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - উত্তর ঔপনিবেশিক ভারত (১৯৪৭-১৯৬৪)

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - উত্তর ঔপনিবেশিক ভারত:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতের রাজনীতিতে 'লৌহ মানব' বলে পরিচিত ছিলেন— [মাধ্যমিক-২০১৭]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিশ শতকের ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিশ শতকের ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন— [মাধ্যমিক-২০১৭]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. একা আন্দোলনের নেতা ছিলেন— [মাধ্যমিক-২০১৭]

স্যাডলার কমিশন (Sadler Commission)

১৯০৪ খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন পাশ হবার পর দেশে উচ্চশিক্ষার প্রসার ক্রমশ বৃদ্ধি পায় । উচ্চশিক্ষাকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে ১৯১৭ খ্রিস্টাব্দে বড়লাট চেমসফোর্ডের সময় স্যার মাইকেল স্যাডলারের সভাপতিত্বে 'স্যাডলার কমিশন' গঠন করা হয় । স্যার আশুতোষ মুখোপাধ্যায় এই কমিশনের সদস্য ছিলেন ...

বিশ্ববিদ্যালয় কমিশন (Indian universities Act, 1904)

লর্ড কার্জন প্রতিক্রিয়াশীল শাসক হলেও শিক্ষার ব্যাপারে তিনি খুবই উৎসাহী ছিলেন । লর্ড কার্জন স্যার টমাস র‍্যালের সভাপতিত্বে ১৯০২ খ্রিস্টাব্দে 'র‍্যালে কমিশন' গঠন করেছিলেন । এটি 'ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন' নামেও পরিচিত । স্যার টমাস র‍্যালে ছিলেন বড়লাটের কার্যনির্বাহক সমিতির আইন সদস্য । এই কমিশন ...