তড়িচ্চালক বল ও বিভব-প্রভেদ
Thu, 17/01/2013 - 1:16pm► তড়িচ্চালক বল ও বিভব-প্রভেদ [Electromotive force and Potential difference]:-
যে বাহ্যিক কারণ স্থির বস্তুকে গতিশীল করতে পারে বলবিজ্ঞানে তাকে বল [force] বলা হয় । এর সঙ্গে সঙ্গতি রেখে তড়িৎ-কোশের তড়িতাধান চালনা করার ক্ষমতাকে বলা হয় তার ‘তড়িচ্চালক বল’ [Electromotive force, সংক্ষেপে emf] ।