WB Class X

WBBSE class X study related contents

গ্যাসের ধর্ম ও গ্যাসের চাপ

► গ্যাসের ধর্ম [Properties of gases]:-

(ক) গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই । যে পাত্রে রাখা হয় সেই পাত্রের সমগ্র আয়তন জুড়ে থাকে । গ্যাস অণুর ধর্মই হল চারিদিকে ক্রমাগত ছড়িয়ে পড়া । অণুগুলির গতির জন্যই গ্যাসের প্রবাহী ধর্ম দেখা যায় ।

(খ) গ্যাস অণুর পরস্পরকে আকর্ষণ করার ক্ষমতা অনেক কম । চাপ ও উষ্ণতার সামান্য পরিবর্তনে গ্যাসের আয়তন যথেষ্ট পরিমাণে পরিবর্তিত হয় ।

(গ) স্থির উষ্ণতায় গ্যাসের ওপর চাপ প্রয়োগ করলে কিংবা চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন সংকোচন হয় ।

আয়ন ও ক্যাটায়ন

► আয়ন [Ions]:- সাধারণ অবস্থায় যে-কোনো পরমাণু নিস্তড়িৎ । অর্থাৎ পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা = ইলেকট্রন সংখ্যা । যখন কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন গৃহিত হয়, তখন ওই পরমাণুটি তড়িৎগ্রস্থ কণায় পরিণত হয় । এই তড়িৎগ্রস্থ পরমাণুকে আয়ন বলে । পরমাণুর চেয়ে আয়ন বেশি সুস্থিত ।

• ক্যাটায়ন [Cation]:- কোনো পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জিত হলে পরমাণুটি ধনাত্মক তড়িৎগ্রস্থ হয়ে ক্যাটায়নে পরিণত হয় । যেমন —Na - e → Na+ ; Ca - 2e → Ca++ ইত্যাদি ।

নিউক্লাইড [Nuclide]

► নিউক্লাইড [Nuclide]:- শুধুমাত্র পারমাণবিক সংখ্যা (বা প্রোটন সংখ্যা) জানা থাকলে মৌলটিকে শনাক্ত করা যায়, কিন্তু ওই মৌলের সমস্থানিক থাকলে তার নিউক্লিয়াসকে শনাক্ত করা যায় না । কারণ একই মৌলের সমস্থানিক পরমাণুগুলির নিউক্লিয়াসগুলিতে প্রোটন সংখ্যা একই থাকলেও নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হয় । অর্থাৎ মৌলটির সমস্থানিকগুলির ভর সংখ্যা (প্রোটন + নিউট্রন) সংখ্যা আলাদা । সুতরাং, কোনো নিউক্লিয়াসকে শনাক্ত করতে গেলে ওই মৌলের পারমাণবিক সংখ্যা (Z) ও ভরসংখ্যা (A) জানা দরকার । নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা (প্রোটন সংখ্যা) ও ভরসংখ্যা (প্রোটন + নিউট্রন) বিশিষ্ট পরমাণুকে নিউক্লাইড বলে

আইসোটোপ বা সমস্থানিক

►আইসোটোপ বা সমস্থানিক [Isotope]:-

• আইসোটোপের সংজ্ঞা [Definition of Isotopes]:- একটি মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা অর্থাৎ, প্রোটন সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য পারমাণবিক ভর অর্থাৎ ভর-সংখ্যা বিভিন্ন হয়, তাদের আইসোটোপ বা সমস্থানিক বলে ।

♦ সমস্থানিক পরমাণুগুলির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য:-

• সাদৃশ্য:-

[i] একই মৌলের সমস্থানিক পরমাণুগুলি হল একই মৌলের পরমাণু ।

পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা

►পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা [Atomic Number and Mass Number]:-

• পারমাণবিক সংখ্যা বা ভর-ক্রমাঙ্ক [Atomic Number]:- কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক তড়িতের মোট একক সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু-ক্রমাঙ্ক বলে ।

যেহেতু, প্রত্যেক প্রোটনে ধনাত্মক তড়িতের পরিমাণ এক একক ; সুতরাং, কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনগুলির মোট সংখ্যাই হল ওই পারমাণবিক সংখ্যা । পারমাণবিক সংখ্যাকে ‘Z’ অক্ষর দ্বারা প্রকাশ করা হয় ।

K, L, M, N কক্ষে ইলেক্ট্রনের বন্টন

► K, L, M, N কক্ষে ইলেক্ট্রনের বন্টন [Distribution of Electrons in K, L, M, N shell]:-

[1] ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে শূন্যস্থানে সমকেন্দ্রিক কিন্তু বিভিন্ন তলে অবস্থিত ক্রমবর্ধমান ব্যাসার্ধের বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথে তীব্রবেগে আবর্তন করে । উপবৃত্তের যে-কোনো একটি ফোকাসে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস অবস্থান করে ।

সৌর জগৎ ও পরমাণুর গঠন

►সৌর জগৎ ও পরমাণুর গঠন — সাদৃশ্য ও বৈসাদৃশ্য [Planetary Model of Atom —Similarities and Dissimilitaries with Solar System]:-

লর্ড রাদারফোর্ডের কল্পনা অনুযায়ী পরমাণুর গঠন অনেকটা সৌরজগতের মতো ।

• সৌরজগতের সঙ্গে পরমাণুর গঠনের সাদৃশ্য [Similarities]:-

নিউক্লিয়াসের গঠন ও নিউক্লীয় বল

► নিউক্লিয়াসের গঠন [Structure of Nucleus]:-

[i] সমগ্র পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আয়তন খুবই ছোটো । পরমাণুকে একটি গোলক কল্পনা করলে এর ব্যাসার্ধ প্রায় 10-10 মিটার, যেখানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ প্রায় 10-14; অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধের প্রায় 1/1000.00 ভাগ ।

[ii] নিউট্রন কণা আবিষ্কারের পর জানা যায় যে, পরমাণুর নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত । নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন থাকে না ।

পরমাণুর ধারণা ও পরমাণুর গঠন

► পরমাণুর ধারণা এবং ডালটনের পরমাণুবাদ [Concept of Atom and Dalton’s Atomic Theory]:-

1808 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী স্যার জন ডালটন পদার্থের গঠন সম্পর্কে একটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক তত্ত্ব প্রকাশ করেন । এই তত্ত্বটি ডালটনের পরমাণুবাদ [Dalton’s Atomic Theory] নামে খ্যাত । পরমাণুবাদের মূল কথাগুলি হল :

(১) সব পদার্থই অসংখ্য অতি ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা দ্বারা গঠিত । পদার্থের এই ক্ষুদ্রতম কণার নাম পরমাণু [atom] ।