WB Class X

WBBSE class X study related contents

ওহমের সূত্র [Ohm’s Law]

►ওহমের সূত্র [Ohm’s Law]:-

1826 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী জর্জ সাইমন ওহম প্রবাহমাত্রা ও বিভব-প্রভেদের মধ্যে সম্পর্ক একটি সূত্রের আকারে প্রকাশ করেন । সূত্রটি ওহমের সুত্র নামে পরিচিত । সূত্রটি হল— উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব-প্রভেদের সমানুপাতিক হয় । ভৌত অবস্থা বলতে পরিবাহীর উপাদান, ঘনত্ব, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ইত্যাদি বোঝায় ।

তড়িচ্চালক বল ও বিভব-প্রভেদ

► তড়িচ্চালক বল ও বিভব-প্রভেদ [Electromotive force and Potential difference]:-

যে বাহ্যিক কারণ স্থির বস্তুকে গতিশীল করতে পারে বলবিজ্ঞানে তাকে বল [force] বলা হয় । এর সঙ্গে সঙ্গতি রেখে তড়িৎ-কোশের তড়িতাধান চালনা করার ক্ষমতাকে বলা হয় তার ‘তড়িচ্চালক বল’ [Electromotive force, সংক্ষেপে emf] ।

তড়িৎ-বিভব এবং বিভব-প্রভেদ

►তড়িৎ-বিভব এবং বিভব-প্রভেদ [Electric potential and Potential difference]:-

• তড়িৎ-বিভব [Electric potential]:- কোনো তড়িৎগ্রস্থ বস্তুর তড়িৎ-বিভব বলতে ওই বস্তুর এমন এক তড়িৎ-অবস্থা বোঝায়, যার দ্বারা বোঝা যায় ওই বস্তু অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে কিংবা অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে ।

• তড়িৎ-বিভবের পরিমাপ [Electric potential]:- অসীম দুরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তাকেই ওই বিন্দুর তড়িৎ-বিভবের পরিমাপ বলে ।

তড়িতাধানের প্রবাহ —তড়িৎপ্রবাহ

► তড়িতাধানের প্রবাহ —তড়িৎপ্রবাহ [Current —-Charges in motion]:-

কোনো পরিবাহী দিয়ে তড়িতাধানের প্রবাহ হলে তাকে তড়িৎপ্রবাহ বলা হয় । কিন্তু আধান ধনাত্মক ও ঋণাত্মক উভয় প্রকার হতে পারে । সুতরাং, কোন প্রকার আধানের প্রবাহ হলে তড়িৎপ্রবাহের সৃষ্টি হয় তা বোঝা দরকার । প্রচলিত নিয়ম হল, পরিবাহী দিয়ে ধনাত্মক আধানের প্রবাহ হলে তড়িৎপ্রবাহের সৃষ্টি হয় ।

লেন্স সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা

► কয়েকটি সংজ্ঞা [Some Definitions]:-

[i] বক্রতা কেন্দ্র [Centre of curvature]:- লেন্সের উভয় তলই যদি গোলীয় হয় তবে এরা প্রত্যেকে একটি নির্দিষ্ট গোলকের অংশ হবে ।ওই গোলকের কেন্দ্রকে ওই তলের বক্রতা কেন্দ্র বলে ।

[ii] বক্রতা ব্যাসার্ধ [Radius of of curvature]:- লেন্সের কোনো তল যে গোলকের অংশ হবে ওই গোলকের ব্যাসার্ধকে ওই তলের বক্রতা ব্যাসার্ধ বলে ।

লেন্সের সংজ্ঞা ও বিভিন্ন প্রকারের লেন্স

► লেন্স [Lens]:- দুটি নির্দিষ্ট জ্যামিতিক তল দ্বারা বেষ্টিত সমসত্ব এবং স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের অংশ বিশেষকে লেন্স বলে । তল দুটির উভয়েই গোলীয় [spherical] বা একটি গোলীয় এবং অপরটি সমতল হতে পারে ।

লেন্স দুই প্রকারের আছে ; যথা: [১] উত্তল লেন্স বা অভিসারী লেন্স এবং [২] অবতল লেন্স বা অপসারি লেন্স ।

[১] উত্তল লেন্স [Convex lens] বা অভিসারী লেন্স [Converging lens]:- যে লেন্সের মধ্যস্থল মোটা এবং প্রান্তের দিকটা অপেক্ষাকৃত সরু তাকে উত্তল বা অভিসারী লেন্স বলে ।

গাণিতিক উদাহরণ

♦ গাণিতিক উদাহরণ ♦

1. এক টুকরো তামার ভর 50 গ্রাম । তামার আপেক্ষিক তাপ 0.09 হলে তামার টুকরোটির তাপগ্রাহিতা ও জলসম নির্ণয় কর ।

Ans: তামার টুকরোটির তাপগ্রাহিতা=ms = 50 \times 0.09 = 4.5ক্যালোরি / oC

বস্তুর তাপগ্রাহিতা ও বস্তুর জলসম

► বস্তুর তাপগ্রাহিতা বা তাপধারকত্ব [Thermal capacity of a body]:-

• সংজ্ঞা:- কোনো বস্তুর উষ্ণতা 1 কেলভিন বা 1oC বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে ওই বস্তুর তাপগ্রাহিতা বা তাপধারকত্ব বলে ।

[ক] CGS পদ্ধতিতে:- বস্তুর তাপগ্রাহিতা C = ms ক্যালোরি /oC, যেখানে বস্তুর ভর = m গ্রাম এবং আপেক্ষিক তাপ = s cal/gmoC ।

উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ

► বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ :-

মনে করি কোনো বস্তুর ভর = m গ্রাম, আপেক্ষিক তাপ = s, তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞানুযায়ী CGS পদ্ধতিতে—

1 গ্রাম বস্তুর 1oC উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গৃহীত বা বর্জিত তাপ = s ক্যালোরি

m গ্রাম বস্তুর 1oC উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গৃহীত বা বর্জিত তাপ = ms ক্যালোরি