WB Class X

WBBSE class X study related contents

পর্যায়-সারণির বর্ণনা

☼ পর্যায়-সারণির বর্ণনা [Description of Periodic table]:- বিভিন্ন মৌলগুলিকে বিভিন্ন পর্যায়ে কীভাবে সাজানো যায় তার সংক্ষিপ্ত পরিচয় নীচে দেওয়া হল :

[১] প্রথম পর্যায়:- এই পর্যায়ে মাত্র দুটি মৌল H(1) এবং He(2) জায়গা পেয়েছে । সাধারণ উষ্ণতায় দুটি মৌলই গ্যাসীয় । এই পর্যায়কে অতি হ্রস্ব পর্যায় বলে ।

মেন্ডেলিফের পর্যায়সূত্র ও আধুনিক পর্যায়-সূত্র

☼ মেন্ডেলিফের পর্যায়সূত্র [Mendeleef’s periodic law—1869]:-

1869 খ্রিস্টাব্দে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ [Mendeleef] এবং পৃথকভাবে জার্মান বিজ্ঞানী লোথার মেয়ার [Lothar Meyer] মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে প্রায় একই সময়ে পর্যায়-সূত্র প্রকাশ করেন ।

☼ পর্যায় সূত্র [Periodic law]:- বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক ভর বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় । একেই মেন্ডেলিফের পর্যায়-সূত্র বলে ।

নিউক্লীয় সংযোজন

☼ নিউক্লীয় সংযোজন [Nuclear fusion]:-

যে নিউক্লীয় বিক্রিয়ায় কয়েকটি হালকা পরমাণুর নিউক্লিয়াস সংযোজিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে এবং সেই সঙ্গে বিপুল পরিমাণ শক্তির উদ্ভব ঘটে, তাকে নিউক্লীয় সংযোজন বলে ।

নিউক্লীয় বিভাজন

☼ নিউক্লীয় বিভাজন [Nuclear fission]:-

যে নিউক্লীয় বিক্রিয়ায় কোনো ভারী পরমাণু নিউক্লিয়াসকে উপযুক্ত শক্তিসম্পন্ন নিউট্রন কণা দ্বারা আঘাত করলে, ভারী পরমাণুর নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি প্রায় সমভর বিশিষ্ট টুকরায় পরিণত হয় এবং সেই সঙ্গে কয়েকটি নিউট্রন এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, সেই ঘটনাকে নিউক্লীয় বিভাজন বলে ।

তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার, দুষণ ও সতর্কীকরণ

☼ তেজস্ক্রিয়া একটি নিউক্লীয় ঘটনা, বিপদ, নিরাপত্তা এবং সতর্কীকরণ [Radioactivity is a nuclear phenomenon, hazards,safety and precautions]:-

তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য

☼ তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য [Characteristics of Radioactivity]:-

বিভিন্ন গবেষণার পর তেজস্ক্রিয়তা সম্বন্ধে নীচের বিষয়গুলি জানা যায় ।

[i] তেজস্ক্রিয়তা সম্পূর্ণরূপে একটি নিউক্লীয় ঘটনা [nuclear phenomenon] । এর সঙ্গে নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই ।

[ii] যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 83 -এর বেশি হয়, কেবলমাত্র তারাই তেজস্ক্রিয়তা দেখায় । হালকা মৌলের ভিতর তেজস্ক্রিয়তা দেখা যায় না ।

প্রাকৃতিক তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয় রশ্মিসমূহের ধর্মাবলী

☼ প্রাকৃতিক তেজস্ক্রিয়তা [Natural Radioactivity]:-

কতকগুলি ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস স্বতঃস্ফুর্তভাবে অবিরাম গতিতে ভেঙ্গে গিয়ে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেই সঙ্গে শক্তিশালী রশ্মির বিকিরণ ঘটায় । এই রশ্মির বিকিরণ অন্ধকারে ফটোগ্রাফিক প্লেটে বিক্রিয়া করে ও পাতলা ধাতব পাত ভেদ করতে পারে । তাপ, চাপ, আলোক, তড়িৎ চুম্বক বা রাসায়নিক বিক্রিয়া প্রভৃতি বাহ্যিক কারণ কোনো কিছুই এই জাতীয় বিকিরণকে প্রভাবিত করতে পারে না । এটি একটি স্বতঃস্ফুর্ত ঘটনা ।

Madhyamik Exam (WBBSE) -2013 History Suggestion

Madhyamik Exam (WBBSE) -2013 History Suggestion

ইতিহাস সাজেশন - ২০১৩, দশম শ্রেণী

———————————————————————————————————

১। একটি অথবা দুটি শব্দে উত্তর দাও :- [যে-কোন দশটি] [১ x ১০ = ১০]