Error message

Notice: unserialize() [function.unserialize]: Error at offset 0 of 9 bytes in profile_user_load() (line 257 of /home/bstudent/public_html/bsthirteen/modules/profile/profile.module).

Madhyamik Exam (WBBSE) -2013 History Suggestion

Madhyamik Exam (WBBSE) -2013 History Suggestion

ইতিহাস সাজেশন - ২০১৩, দশম শ্রেণী

———————————————————————————————————

১। একটি অথবা দুটি শব্দে উত্তর দাও :- [যে-কোন দশটি] [১ x ১০ = ১০]

(ক) কবে সলবাই সন্ধি স্বাক্ষরিত হয়  ?

(খ) একজন ‘থিওসফিক্যাল সোসাইটির’ প্রতিষ্ঠাতার নাম লেখ । 

(গ) ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’— কে বলেছিলেন ?

(ঘ) কোন বিদ্রোহ ভাগনাডিহিতে হয়েছিল ? 

(ঙ) সিপাহী বিদ্রোহের সময় কে দিল্লির বাদশাহ ছিলেন ?

(চ) ‘সীমান্ত গান্ধী’ কাকে বলা হয় ?

(ছ) ‘মেইন ক্যাম্প’ -এর রচয়িতা কে ছিলেন ?

(জ) কবে কংগ্রেস সোসালিস্ট পার্টি গড়ে উঠে ?

(ঝ) স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন  ?

(ঞ) সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন  ?

(ট) বান্দুং কোথায় অবস্থিত  ?

(ঠ) দক্ষিণ আফ্রিকার প্রথম অ-শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন ?

(ড) এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

(ঢ) কে ‘ফরোয়ার্ড ব্লক’ প্রতিষ্ঠা করেন ?

২। দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :- [যে-কোন দশটি] [২ x ১০ = ২০]

(ক) বেসিনের সন্ধির (1802) গুরুত্ব লেখো  ।

(খ) কর্ণওয়ালিশ কোড কি  ?

(গ) সূর্যাস্ত আইন কি  ?

(ঘ) কংগ্রেসের সুরাট অধিবেশন (1907) কেন গুরুত্বপূর্ণ  ?

(ঙ) সাইমন কমিশন কেন গঠন করা হয়  ?

(চ) 1813 খ্রিস্টাব্দের সনদ আইন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ব্যবসার উপর কি প্রভাব ফেলে ?

(ছ) আটলান্টিক চার্টার -এর গুরুত্ব লেখো  ।

(জ) ‘ক্ষুদিরাম বসু’ কেন স্মরনীয় ?

(ঝ) সম্মিলিত জাতিপুঞ্জের দুটি প্রধান উদ্দেশ্য লেখো  ।

(ঞ) ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়, ইয়াল্টা সম্মেলনে উপস্থিত দেশগুলির নাম লেখো ।

(ট) সিপাহী বিদ্রোহ কবে ও কোথায় শুরু হয়েছিল  ?

(ঠ) ক্যাবিনেট মিশন কী উদ্দেশ্যে ভারতে এসেছিল  ?

(ড) ডিরোজিও -র অনুগামীদের কি বলে ? তাঁরা কি আদর্শ পালন করত ?

(ঢ) কবে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়  ?

৩। সাত অথবা আটটি বাক্যে উত্তর লেখ :- [৪ x ৫ = ২০]

(ক) সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণ লেখ  ।

অথবা 

সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ লেখ  ।

(খ) ইতালীতে মুসোলিনী কিভাবে ক্ষমতা দখল করেন ? 

অথবা 

‘মিউনিখ চুক্তি’ সম্পর্কে লেখো  ।

(গ) উনবিংশ শতাব্দীতে সমাজ সংস্কার আন্দোলনে রামমোহন রায়ের ভূমিকা লেখো  ।

 অথবা

প্রার্থনা সমাজ সম্বন্ধে যা জান লেখো ।  

(ঘ) ‘ঠান্ডা লড়াই’ সম্বন্ধে যা জান লেখো । 

অথবা 

বান্দুং সম্মেলন (1955) সম্বন্ধে যা জান লেখো  ।

(ঙ) চম্পারণ সত্যাগ্রহ কী ? 

 অথবা

ত্রিপুরা কংগ্রেস (1939) কেন গুরুত্বপূর্ণ  ?

৪। প্রশ্নগুলির উত্তর লেখ:- [৬ x ৫ = ৩০]

(ক) কবে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়েছিল ? যুদ্ধক্ষেত্রে মহীশূরের কোন শাসকের মৃত্যু ঘটে  ?

কেন লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহন করেছিলেন ?  [১+১+৪=৬]

 অথবা

কবে পিটের ভারত শাসন আইন পাশ হয় ? সুপ্রীম কোর্টের প্রথম বিচারপতির নাম কি ?

আইনের শাসন সম্পর্কে সংক্ষেপে লেখো ।  [১+১+৪=৬]

(খ) ভারতসভা কে ও কবে প্রতিষ্ঠা করেন ? ভারতসভার উদ্দেশ্য ও অবদান উল্লেখ করো ।  [১+১+৪=৬]

 অথবা

ইলবার্ট বিল কি ? কে এবং কেন এর বিরুদ্ধে আন্দোলন করেছিল ?  [৩+১+২=৬]

(গ) কালো আইন কোন আইনকে বলে ? কবে এই আইন পাশ হয় ?

জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড সম্বন্ধে যা জান লেখো ।  [১+১+৪=৬]

 অথবা

খিলাফৎ আন্দোলন কেন হয়েছিল ? খিলাফৎ আন্দোলনের একজন নেতার নাম লেখো ।

গান্ধীজী কেন অসহযোগ আন্দোলনের সঙ্গে খিলাফৎ আন্দোলন যোগ করেছিলেন ?  [৩+১+২=৬]

(ঘ) ব্রহ্মদেশ কবে স্বাধীন হয় ? ভেটো কি ? পঞ্চশীল বলতে কী বোঝ ?  [১+২+৩=৬]

 অথবা

সম্মিলিত জাতিপুঞ্জ কবে ও কোথায় গড়ে উঠে ? জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব লেখো [১+১+৪=৬]  

(ঙ) ‘ক্রিপস মিশন’ ভারতে আসার কারণ কী ছিল ? ক্রিপস এর প্রস্তাবগুলি কি ছিল ? এই মিশন কেন ব্যর্থ হয় ? [২+২+২=৬]

 অথবা

স্বরাজ দলের কর্মসূচী কি ছিল ? দলের সভাপতি কে ছিলেন ? স্বরাজ দল কেন ব্যর্থ হয়েছিল ? [২+১+৩=৬]

৫। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :- [যে-কোন ১টি] [১ x ১০ = ১০]

(ক) ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর অবদান আলোচনা কর ।

(খ) প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা কর ।  

(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা কর ।

(ঘ) অসহযোগ আন্দোলনের পটভূমি, কর্মসূচী ও গুরুত্ব আলোচনা কর । 

***