তড়িৎ-পরিবাহী এবং তড়িৎ-অপরিবাহী
Tue, 19/02/2013 - 9:24pm☼ তড়িৎ-বিশ্লেষণ : তড়িৎ-বিশ্লেষ্য ও তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ [Electrolysis : electrolytes and non-electrolytes]:-
☼ তড়িৎ-পরিবাহী এবং তড়িৎ-অপরিবাহী [Conductor and Non-Conductor] :-
☼ তড়িৎ-পরিবাহী [Conductor]:- যে সব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ-প্রবাহিত করলে তা তড়িৎ-পরিবহনে সক্ষম হয়, তাদের তড়িৎ-পরিবাহী পদার্থ বলে । যেমন; সোনা, রুপো, তামা, প্রভৃতি ধাতু, গ্রাফাইট, সোডিয়াম ক্লোরাইড দ্রবণ ইত্যাদি । তড়িৎ-পরিবহনে সক্ষম এমন পদার্থগুলিকে দুটি শ্রেণিতে ভাগ করা যায় ; [i] ধাতব পরিবাহী [ii] তড়িৎ-বিশ্লেষ্য পদার্থ ।