লম্ব-বৃত্তাকার শঙ্কু ( Right-circular Cone )

Submitted by arpita pramanik on Wed, 06/01/2011 - 22:21

লম্ব-বৃত্তাকার শঙ্কু ( Right-circular Cone )

সংজ্ঞা ( Definition )

কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ ধারক যেকোনো একটি বাহুকে স্থির রেখে বা অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করালে যে ঘনবস্তু উৎপন্ন হয় , তাকে শঙ্কু বলে।

উপরের চিত্রে △ABC ত্রিভুজ এর [tex]\angle B[/tex] হল একটি সমকোণ। AB কে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার আবর্তন করায় শঙ্কুটি উৎপন্ন হয়েছে। AC কে শঙ্কু টির উৎপাদক রেখা ( Generating line ) বলা হয়। A কে শঙ্কু টির শীর্ষ ( Vertex ) বলা হয়। C বিন্দু দ্বারা গঠিত বৃত্তাকার ক্ষেত্রটিকে শঙ্কুর ভূমি ( Base ) বলে। BC বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তাকার ভূমির উপর লম্ব AB কে শঙ্কুর উচ্চতা ( Height ) বলা হয় এবং AC কে শঙ্কুর তির্যক উচ্চতা ( Slant height ) বলা হয়।

শঙ্কুর দুটি তল (১) একটি বৃত্তাকার সমতল (২) একটি বক্রতল যাকে শঙ্কুর পার্শ্বতল বলে।

বাস্তবক্ষেত্রে আমরা যেসব শঙ্কুর আকৃতির ঘনবস্তু দেখতে পাই তাহল রাজমিস্তিরির ওলন , মোচার অগ্রভাগ , ফানেল , টোপর ইত্যাদি।

শঙ্কুর ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়

মনে করি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হল r , উচ্চতা h এবং তির্যক উচ্চতা l হলে , তার

(1) পার্শ্বতলের ক্ষেত্রফল

= [tex]\pi rl[/tex] = [tex]\pi [/tex] [tex] \times [/tex] ভূমির ব্যাসার্ধ [tex] \times [/tex] তির্যক উচ্চতা

= [tex]\frac{1}{2} \times [/tex] ভূমির পরিধি [tex] \times [/tex] তির্যক উচ্চতা

(2) সমগ্রতলের ক্ষেত্রফল

= ভূমির ক্ষেত্রফল + পার্শ্বতলের ক্ষেত্রফল

[tex]\begin{array}{l}
= \pi {r^2} + \pi rl\\
= \pi r\left( {r + l} \right)
\end{array}[/tex]

(3) আয়তন বা ঘনফল

= [tex]\frac{1}{3}[/tex] [tex] \times [/tex] ভূমির ক্ষেত্রফল [tex] \times [/tex] উচ্চতা

[tex] = \frac{1}{3}\pi {r^2}h[/tex]

(4) তির্যক উচ্চতা ( l )[tex] = \sqrt {{r^2} + {h^2}} [/tex]

Comments

Related Items

সমকোণী চৌপল বা আয়তঘন ( Rectangular Parallelepiped )

প্রাত্যহিক জীবনে আমাদের না না প্রকার ঘনবস্তু নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে হয়। এই ধরণের ঘনবস্তু গুলি কোনটি সুষম এবং কোনটি অসম। এই সমস্ত ঘনবস্তু গুলির আকৃতি সম্মন্ধে পূর্বে আমাদের পরিচয় ঘটেছে। শুধু তাই নয় এই সব ঘনবস্তু গুলির একটি তল থেকে যে ক্ষেত্র পাওয়া যায় তাদের সঙ্গেও পরিচয় ঘটেছে।

পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ( Trigonometrical Ratios of Complementary Angles )

জ্যামিতিতে আমরা দেখেছে যখন দুটি কোণের মানের সমষ্টি 90 deg হয় তখন কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ ( Complementary Angles ) বলে।যেমন , 60 deg + 30 deg = 90 deg, সুতরাং 60 deg কোণের পূরক কোণ 30 deg এবং 30 deg কোণের পূরক কোণ হবে 60 deg .

ত্রিকোণমিতিক অনুপাত ( Trigonometrical Ratios )

ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় | ত্রিকোণমিতিক অনুপাত ও তাদের নাম | ত্রিকোণমিতিক অনুপাতের ধর্ম | কয়েকটি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান | কয়েকটি আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়

বিবিধ ঘনবস্তুসমূহ ( Various 3D Figures )

এই অধ্যায়ে আমরা একাধিক ঘনবস্তুর পারস্পরিক সম্পর্কে বিচার করে মিলিতভাবে যে সমস্যাগুলির সম্মুখীন হব , তার সমাধান করা শিখবো। সুবিধার জন্য ওই ঘনবস্তু সম্পর্কিত সূত্রাবলির তালিকা এখানে একসাথে দেওয়া হল।

গোলক ( Sphere )

আমরা প্রত্যেকেই ফুটবল , ভূগোলক , ক্রিকেট বল বা খেলার মার্বেল দেখেছি। এগুলোই আমাদের প্রাত্যহিক জীবনে দেখা গোলকের উদাহরণ। গোলক এমন একটি ঘনবস্তু যা একটি মাত্র বক্রতল দিয়ে তৈরী।