দ্বিঘাত সমীকরণ ( Quadratic Equation )

Submitted by arpita pramanik on Wed, 02/16/2011 - 15:21

দ্বিঘাত সমীকরণ ( Quadratic Equation )

কোনো সমীকরণে অজ্ঞাত রাশির সর্বোচ্চ ঘাত হলে তাকে দ্বিঘাত সমীকরণ বলে।

যে দ্বিঘাত সমীকরণে অজ্ঞাত রাশির ঘাত কেবলমাত্র দুই এবং একঘাত অজ্ঞাত রাশি অনুপুস্থিত থাকে তাকে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ ( Pure Quadratic Equation ) বলে। যেমন [tex]a{x^2} + c = 0[/tex] যেখানে [tex]a \ne 0[/tex] একটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ।

কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণে অজ্ঞাত রাশির দুই ঘাত এবং একঘাত উভয়েই উপস্থিত থাকলে তাকে অবিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ ( Adfected Quadratic Equation ) বলে। যেমন [tex]a{x^2} + bx + c = 0[/tex] যেখানে [tex]a \ne 0[/tex] একটি অবিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ।

দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করা যায় ?

দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে হলে প্রদত্ত সমীকরণকে সরল ও পক্ষান্তর করে ডানদিকে শূন্য রেখে সমস্ত পদকে বামদিকে রাখা হয়। তারপর , বামদিকের রাশিমালাকে উৎপাদকে বিশ্লেষণ করে প্রতিটি উৎপাদককে শূন্য ধরে অজ্ঞাত রাশির মান নির্ণয় করা হয়।

মনে রাখা দরকার , দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে অজ্ঞাত রাশির দুটি মান পাওয়া যায়।

প্রয়োজনীয় পক্ষান্তর এবং সরল করে যদি কোনো দ্বিঘাত সমকরণ কে [tex]a{x^2} = c[/tex] এই আকারে প্রকাশ করা যায় , তবে তার নির্ণেয় সমাধান হবে [tex]x = \pm \sqrt {\frac{c}{a}} [/tex]

বামদিকের রাশিমালাকে উৎপাদকে বিষশ্লেষণ সম্ভব না হলে শ্রীধর আচার্যের সূত্র ধরে সমাধান করতে হবে

শ্রীধর আচার্যের সূত্র

মনে করি একটি দ্বিঘাত সমীকরণ হল [tex]a{x^2} + bx + c = 0[/tex] যেখানে [tex]a \ne 0[/tex]

এর সমাধান হবে [tex]x = \frac{{ - b \pm \sqrt {{b^2} - 4ac} }}{{2a}}[/tex]

অর্থাৎ বিজদ্বয় হবে [tex]x = \frac{{ - b + \sqrt {{b^2} - 4ac} }}{{2a}}[/tex] এবং [tex]x = \frac{{ - b - \sqrt {{b^2} - 4ac} }}{{2a}}[/tex]

বর্গমূল চিহ্নের ভিতরের অংশ [tex]{{b^2} - 4ac}[/tex] কে নিরূপক বলে।

Related Items

সমকোণী চৌপল বা আয়তঘন (Rectangular Parallelepiped)

প্রাত্যহিক জীবনে আমাদের না না প্রকার ঘনবস্তু নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে হয়। এই ধরণের ঘনবস্তু গুলি কোনটি সুষম এবং কোনটি অসম। এই সমস্ত ঘনবস্তু গুলির আকৃতি সম্মন্ধে পূর্বে আমাদের পরিচয় ঘটেছে। শুধু তাই নয় এই সব ঘনবস্তু গুলির একটি তল থেকে যে ক্ষেত্র পাওয়া যায় তাদের সঙ্গেও পরিচয় ঘটেছে।

পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ( Trigonometrical Ratios of Complementary Angles )

জ্যামিতিতে আমরা দেখেছে যখন দুটি কোণের মানের সমষ্টি 90 deg হয় তখন কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ ( Complementary Angles ) বলে।যেমন , 60 deg + 30 deg = 90 deg, সুতরাং 60 deg কোণের পূরক কোণ 30 deg এবং 30 deg কোণের পূরক কোণ হবে 60 deg .

ত্রিকোণমিতিক অনুপাত ( Trigonometrical Ratios )

ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় | ত্রিকোণমিতিক অনুপাত ও তাদের নাম | ত্রিকোণমিতিক অনুপাতের ধর্ম | কয়েকটি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান | কয়েকটি আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়

বিবিধ ঘনবস্তুসমূহ ( Various 3D Figures )

এই অধ্যায়ে আমরা একাধিক ঘনবস্তুর পারস্পরিক সম্পর্কে বিচার করে মিলিতভাবে যে সমস্যাগুলির সম্মুখীন হব , তার সমাধান করা শিখবো। সুবিধার জন্য ওই ঘনবস্তু সম্পর্কিত সূত্রাবলির তালিকা এখানে একসাথে দেওয়া হল।

গোলক ( Sphere )

আমরা প্রত্যেকেই ফুটবল , ভূগোলক , ক্রিকেট বল বা খেলার মার্বেল দেখেছি। এগুলোই আমাদের প্রাত্যহিক জীবনে দেখা গোলকের উদাহরণ। গোলক এমন একটি ঘনবস্তু যা একটি মাত্র বক্রতল দিয়ে তৈরী।