WB Class X

WBBSE class X study related contents

অ্যামোনিয়াম সালফেট

অ্যামোনিয়াম সালফেট হল একটি নাইট্রোজেন ঘটিত অজৈব রাসায়নিক সার । এর রাসায়নিক সংকেত (NH4)2SO4 । জলে ভাসমান বিচূর্ণ জিপসামের মধ্য দিয়ে NH3 এবং CO2 গ্যাস চালনা করলে কিংবা অ্যামোনিয়ার সঙ্গে H2SO4 -এর বিক্রিয়ায় অ্যামোনিয়াম সালফেট উত্পন্ন হয় ।

ব্লিচিং পাউডার ও কলিচুন

ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো-হাইপোক্লোরাইট এবং এর রাসায়নিক সংকেত Ca(OCl)Cl । ব্লিচিং পাউডার সাদা, অনিয়তাকার এবং একটি অজৈব পদার্থ । কলিচুনের রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং রাসায়নিক সংকেত Ca(OH)2 । পাথুরে চুনের (CaO) সঙ্গে জল মিশিয়ে কলিচুন প্রস্তুত করা হয় । কলিচুন সাদা, গন্ধহীন, অনিয়তাকার একটি অজৈব কঠিন পদার্থ ।

সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম ক্লোরাইড

[i] সোডিয়াম কার্বনেট -এর রাসায়নিক সংকেত Na2CO3,10H2O এবং এর গলাঙ্ক হল 786°C । সোডিয়াম কার্বনেট একটি নর্মাল লবণ ও অজৈব যৌগ । সোডিয়াম কার্বনেট, কঠিন, গন্ধহীন এবং সাদা স্ফটিকাকার পদার্থ । [ii] সোডিয়াম ক্লোরাইডের রাসায়নিক সংকেত হল NaCl । প্রতিদিন খাবারের সঙ্গে যে লবণ আমরা খেয়ে থাকি তাকেই খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড বলে । সোডিয়াম ক্লোরাইড [NaCl] -এর গলনাঙ্ক 807°C এবং স্ফুটনাঙ্ক 1465°C । সোডিয়াম ক্লোরাইড একটি অজৈব নর্মাল লবণ । সাধারণ উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইড কঠিন, সাদা এবং কেলাসিত পদার্থ ।

দূষণ, বায়ুদূষণ, অ্যাসিড বৃষ্টি

দূষণ : গোল্ডস্মিথ নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে সোনার মধ্যে মিশে থাকা ক্ষারকীয় ধাতুগুলিকে দ্রবীভূত করে সোনার পরিশোধন করে । ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয় । এই গ্যাসটিকে বায়ুতে নির্গত করলে পারিপার্শ্বিক অঞ্চল দূষিত হবে । আবার যদি জলে প্রবাহিত করা হয় তাহলে গ্যাসটি জলে দ্রবীভূত হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করবে যা খুবই ক্ষতিকারক । সালফার ডাইঅক্সাইড দ্বারা বায়ু দূষণ- কিছু ধাতব সালফাইড আকরিক থেকে ধাতু নিষ্কাশনের সময় ধাতব আকরিকের দহনের মাধ্যমে ধাতব অক্সাইডে পরিণত করা হয় তার ফলে সালফার ডাইঅক্সাইড নামক গ্যাস উৎপন্ন হয় । তাছাড়া পেট্রোলিয়াম শোধনাগার থেকে বিপুল পরিমাণের SO2 গ্যাস উৎপন্ন হয় । এইভাবে বিভিন্ন উৎস থেকে উৎপন্ন SO2 গ্যাস বায়ু দূষণের কারণ হয় । অ্যাসিড বৃষ্টি : বৃষ্টির সময় মূলত HNO3 এবং H2SO4 মিশ্রিত জল ভূপৃষ্ঠে নেমে আসে । এ থেকেই অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয় । অ্যাসিড মিশ্রিত বৃষ্টির জলকে অ্যাসিড বৃষ্টি বলে ।

সালফিউরিক অ্যাসিডের ব্যবহার

সালফিউরিক অ্যাসিডকে জারক, বিশোষক পদার্থ হিসাবে ব্যবহার হয় । অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট অফ লাইম প্রস্তুতিতে, পেট্রোলিয়াম পরিশোধনে বিভিন্ন অজৈব অ্যাসিড যেমন HCl, HNO3, অ্যালাম তৈরি করতে, স্টোরেজ ব্যাটারিতে, বিস্ফোরক দ্রব্য ( ট্রাইনাইট্রো গ্লিসারিন -T.N.G, ট্রাইনাট্রোটলুইন -T.N.T ), গ্লুকোজ, ইথার, অ্যালকোহল, কৃত্রিম রেশম প্রস্তুতিতে, ধাতু নিষ্কাশনে, সিন্থেটিক পেন্টস, রঞ্জক পদার্থ ও ওষুধ প্রস্তুতিতে এবং চামড়া ট্যান করা শিল্প ইত্যাদিতে H2SO4 ব্যবহৃত হয় ।