Error message

Notice: unserialize() [function.unserialize]: Error at offset 0 of 9 bytes in profile_user_load() (line 257 of /home/bstudent/public_html/bsthirteen/modules/profile/profile.module).

Explanation of Darwinism

ডারউইনবাদের ব্যাখ্যা

► ডারউইনবাদের ব্যাখ্যা [Explanation of Darwinism]:-

[1] অত্যধিক হারে বংশবৃদ্ধি [Prodigality of production]:- ডারউইনের মতে, অত্যাধিক হারে বংশবৃদ্ধি করাই জীবের সহজাত বৈশিষ্ট্য । এর ফলে জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পায় । উদাহরণ : একটি স্ত্রী স্যালমন মাছ প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পাড়ে । একটি ঝিনুক একবারে 12 কোটি ডিম্বাণু উত্পাদন করে । ডারউইনের মতে, একজোড়া হাতি থেকে উদ্ভূত সকল হাতি বেঁচে থাকলে 750 বছরে হাতির সংখ্যা হবে এক কোটি নব্বই লক্ষ (1,90,00,000) । উল্লেখযোগ্য যে, হাতি 12 বছরে মাত্র একটি সন্তান প্রসব করে ।