ছোট প্রশ্ন ও উত্তর : [তড়িৎ-বিশ্লেষণ ]
Tue, 13/11/2012 - 9:13amপ্রশ্ন:- নীচের কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য ?
পেট্রোল, কস্টিক সোডার জলীয় দ্রবণ, গ্লুকোজের জলীয় দ্রবণ, গ্রাফাইট, গলিত সোডিয়াম ক্লোরাইড ।
উত্তর:- কস্টিক সোডার জলীয় দ্রবণ, গলিত সোডিয়াম ক্লোরাইড —হল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ।
প্রশ্ন:- তড়িৎ -এর পরিবাহী এমন দুটি অধাতুর নাম কী ?
উত্তর:- তড়িৎ -এর পরিবাহী এমন দুটি অধাতুর নাম হল গ্রাফাইট এবং গ্যাস কার্বন ।
প্রশ্ন:- দুটি তড়িৎ-পরিবাহী পদার্থের নাম কী ?