Error message

Notice: unserialize() [function.unserialize]: Error at offset 0 of 9 bytes in profile_user_load() (line 257 of /home/bstudent/public_html/bsthirteen/modules/profile/profile.module).

পুষ্টি, পুষ্টির পর্যায় ও পুষ্টির প্রয়োজনীয়তা

☼ পুষ্টি (Nutrition)

• সংজ্ঞা:- যে প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে নানা খাদ্য উপাদান (পরিপাক) গ্রহন করে তাকে কোশীয় প্রোটোপ্লাজমে অঙ্গিভূত করে, জীবনের শারীরবৃত্তীয় ক্রিয়া সমুহ সাম্পাদান করে ও স্বাভাবিকতা বজায় রাখে তাকে পুষ্টি [Nutrition] বলে । উদ্ভিদের পুষ্টি সংগঠিত হয় সংশ্লেষ ও আত্তীকরণের মাধ্যমে এবং প্রাণীর পুষ্টি সংগঠিত হয় খাদ্য গ্রহণ, খাদ্য পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণের মাধমে ।

• পুষ্টি এক প্রকার উপচিতি বিপাক কারণ এই প্রক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়  ।

☼ উদ্ভিদ ও প্রাণীর পুষ্টির পর্যায়ক্রম [Phase of Nutrition]:-

• উদ্ভিদের পুষ্টির পর্যায়:- উদ্ভিদের পুষ্টি দুটি পর্যায়ে ঘটে— ১৷ সংশ্লেষ [Synthesis] ২৷ আত্তীকরণ [Assimilation] । উদ্ভিদের এইরকম পুষ্টিকে হলোফাইট [Holophytic] পুষ্টি বলে ।

• প্রাণীর পুষ্টির পর্যায়:- প্রাণীর পুষ্টি পাঁচটি পর্যায়ে ঘটে— ১৷ খাদ্যগ্রহণ [Ingestion], ২৷ খাদ্য পরিপাক [Digestion], ৩৷ শোষণ [Absorption], ৪৷ আত্তীকরণ [Assimilation] এবং ৫৷ বহিষ্করণ [Egestion] ।

প্রাণীদের এইরকম পুষ্টিকে হলোজোয়িক [Holozoic] পুষ্টি বলে ।

☼ পুষ্টির প্রয়োজনীয়তা [Importance or Significance of Nutrition]:- জীব দেহে পুষ্টির গুরুত্ব একাধিক —

১৷ বৃদ্ধি, গঠন ও ক্ষয়পূরণ:- পুষ্টির ফলে জীব দেহে বৃদ্ধি, গঠন ও ক্ষয়পূরণ সম্ভব ।

২৷ শক্তি অর্জন:- পুষ্টির মূল উৎস হল খাদ্য । খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চিত থাকে । সুতরাং শক্তি অর্জনের জন্য পুষ্টির গুরুত্ব অপরিসীম ।

৩৷ শারীরবৃত্তীয় কার্য পরিচালনা:- পুষ্টির মাধ্যমে স্থৈতিক শক্তি ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত হয়ে জীবদেহে নানাবিধ শারীরবৃত্তীয় কার্যপ্রণালী সম্পান্ন হয় ।

৪৷ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি:- পুষ্টির মাধ্যমে জীবদেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায় ।

৫। ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয়:- পুষ্টির মাধ্যমেই জীবদেহের কোশে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চিত হয় । 

৬। তাপ উত্পাদন:- প্রাণীদেহে তাপ উত্পাদন ও সংরক্ষণেও পুষ্টির গুরুত্ব আছে । 

***