WB Class X

WBBSE class X study related contents

তড়িৎ-পরিবাহী এবং তড়িৎ-অপরিবাহী

☼ তড়িৎ-বিশ্লেষণ : তড়িৎ-বিশ্লেষ্য ও তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ [Electrolysis : electrolytes and non-electrolytes]:-

☼ তড়িৎ-পরিবাহী এবং তড়িৎ-অপরিবাহী [Conductor and Non-Conductor] :-

☼ তড়িৎ-পরিবাহী [Conductor]:- যে সব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ-প্রবাহিত করলে তা তড়িৎ-পরিবহনে সক্ষম হয়, তাদের তড়িৎ-পরিবাহী পদার্থ বলে । যেমন; সোনা, রুপো, তামা, প্রভৃতি ধাতু, গ্রাফাইট, সোডিয়াম ক্লোরাইড দ্রবণ ইত্যাদি । তড়িৎ-পরিবহনে সক্ষম এমন পদার্থগুলিকে দুটি শ্রেণিতে ভাগ করা যায় ; [i] ধাতব পরিবাহী [ii] তড়িৎ-বিশ্লেষ্য পদার্থ ।

জারণ ও বিজারণ একসঙ্গে ঘটে

☼ জারণ ও বিজারণ একসঙ্গে ঘটে [Oxidation and reduction take place simultaneously]:-

রাসায়নিক বিক্রিয়ায় জারণ ও বিজারণ প্রক্রিয়া একই সঙ্গে ঘটে । অর্থাৎ, জারণ ও বিজারণ ক্রিয়া পরস্পরের পরিপূরক । কোনো বিক্রিয়ায় জারণ-ক্রিয়া ঘটলেই বিজারণ ক্রিয়াও ঘটবে । এই রকম রাসায়নিক বিক্রিয়াকে রেডক্স বিক্রিয়া [Redox reaction] বলা হয় ।

কয়েকটি জারক ও বিজারক পদার্থ

কয়েকটি জারক পদার্থ:- (i) ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড (i) নাইট্রিক অ্যাসিড (i) অক্সিজেন (ii) পটাশিয়াম পারম্যাঙ্গানেট (ii) গাঢ় সালফিউরিক অ্যাসিড (ii) ওজোন (iii) পটাশিয়াম ডাই-ক্রোমেট (iii) হাইড্রোজেন পারক্সাইড (iii) ফ্লুওরিন (iv) রেড লেড (iv) তরল ব্রোমিন (iv) ক্লোরিন

জারণ ও বিজারণ [Oxidation and Reduction]

☼ জারণ বিজারণের ইলেক্ট্রনীয় মতবাদ [Electronic theory of oxidation and reduction]

• ভুমিকা [Introduction]:- জারণ ও বিজারণ রসায়নে একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া । সাধারণত কোনো মৌলে বা যৌগে অক্সিজেনের সংযুক্তি বা কোনো যৌগ থেকে হাইড্রোজেনের বিযুক্তিকে জারণ এবং কোনো মৌলে বা যৌগে হাইড্রোজেনের সংযুক্তি বা কোনো যৌগ থেকে অক্সিজেনের বিযুক্তিকে বিজারণ বলা হয় ।

সমযোজী যৌগগুলির বৈশিষ্ট্য

☼ সমযোজী যৌগগুলির বৈশিষ্ট্য:-

[i] ভৌত অবস্থা:- সাধারণ তাপমাত্রায় বেশির ভাগ সমযোজী যৌগ সাধারণত তরল কিংবা গ্যাসীয় অবস্থায় থাকে কিন্তু বেশি আণবিক গুরুত্ববিশিষ্ট সমযোজী মৌল বা যৌগগুলি কঠিন বা তরল হয় ।

[ii] স্থায়িত্ব:- সমযোজী যৌগে সমযোজী বন্ধন দৃঢ় প্রকৃতির, তার ফলে অণুগুলি স্থায়ী হয় ।

ইলেক্ট্রনীয় যোজ্যতা বা তড়িৎ-যোজ্যতা

☼ ইলেক্ট্রনীয় যোজ্যতা বা তড়িৎ-যোজ্যতা মতবাদ [Electro-valency]:-

সাধারণ অবস্থায় পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান হওয়ার জন্য পরমাণু নিস্তড়িৎ হয় । সাধারণ নিয়মে পরমাণুর সংযোগ হওয়ার সময় ধাতুর পরমাণু ইলেকট্রন বর্জন এবং অধাতুর পরমাণু ইলেকট্রন গ্রহণ করে । ফলে কোনো পরমাণু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয় আবার কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় । এখন বিপরীতভাবে তড়িৎ-গ্রস্থ আয়নগুলি কুলম্বীয় আকর্ষণ বলের দ্বারা যৌগিক অণুর সৃষ্টি করে ।