পর্যায়, শ্রেণি ও উপশ্রেণি
Wed, 13/02/2013 - 10:01am☼ পর্যায়, শ্রেণি ও উপশ্রেণি [Periods, Groups and Sub-Groups]:-
WBBSE class X study related contents
☼ পর্যায়, শ্রেণি ও উপশ্রেণি [Periods, Groups and Sub-Groups]:-
☼ মেন্ডেলিফের পর্যায়সূত্র [Mendeleef’s periodic law—1869]:-
1869 খ্রিস্টাব্দে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ [Mendeleef] এবং পৃথকভাবে জার্মান বিজ্ঞানী লোথার মেয়ার [Lothar Meyer] মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে প্রায় একই সময়ে পর্যায়-সূত্র প্রকাশ করেন ।
☼ পর্যায় সূত্র [Periodic law]:- বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক ভর বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় । একেই মেন্ডেলিফের পর্যায়-সূত্র বলে ।
পর্যায় সারণি [Periodic table]:-
☼ নিউক্লীয় সংযোজন [Nuclear fusion]:-
যে নিউক্লীয় বিক্রিয়ায় কয়েকটি হালকা পরমাণুর নিউক্লিয়াস সংযোজিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে এবং সেই সঙ্গে বিপুল পরিমাণ শক্তির উদ্ভব ঘটে, তাকে নিউক্লীয় সংযোজন বলে ।
☼ নিউক্লীয় বিভাজন [Nuclear fission]:-
যে নিউক্লীয় বিক্রিয়ায় কোনো ভারী পরমাণু নিউক্লিয়াসকে উপযুক্ত শক্তিসম্পন্ন নিউট্রন কণা দ্বারা আঘাত করলে, ভারী পরমাণুর নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি প্রায় সমভর বিশিষ্ট টুকরায় পরিণত হয় এবং সেই সঙ্গে কয়েকটি নিউট্রন এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, সেই ঘটনাকে নিউক্লীয় বিভাজন বলে ।
☼ তেজস্ক্রিয়া একটি নিউক্লীয় ঘটনা, বিপদ, নিরাপত্তা এবং সতর্কীকরণ [Radioactivity is a nuclear phenomenon, hazards,safety and precautions]:-