WB Class X

WBBSE class X study related contents

তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য

☼ তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য [Characteristics of Radioactivity]:-

বিভিন্ন গবেষণার পর তেজস্ক্রিয়তা সম্বন্ধে নীচের বিষয়গুলি জানা যায় ।

[i] তেজস্ক্রিয়তা সম্পূর্ণরূপে একটি নিউক্লীয় ঘটনা [nuclear phenomenon] । এর সঙ্গে নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই ।

[ii] যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 83 -এর বেশি হয়, কেবলমাত্র তারাই তেজস্ক্রিয়তা দেখায় । হালকা মৌলের ভিতর তেজস্ক্রিয়তা দেখা যায় না ।

প্রাকৃতিক তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয় রশ্মিসমূহের ধর্মাবলী

☼ প্রাকৃতিক তেজস্ক্রিয়তা [Natural Radioactivity]:-

কতকগুলি ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস স্বতঃস্ফুর্তভাবে অবিরাম গতিতে ভেঙ্গে গিয়ে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেই সঙ্গে শক্তিশালী রশ্মির বিকিরণ ঘটায় । এই রশ্মির বিকিরণ অন্ধকারে ফটোগ্রাফিক প্লেটে বিক্রিয়া করে ও পাতলা ধাতব পাত ভেদ করতে পারে । তাপ, চাপ, আলোক, তড়িৎ চুম্বক বা রাসায়নিক বিক্রিয়া প্রভৃতি বাহ্যিক কারণ কোনো কিছুই এই জাতীয় বিকিরণকে প্রভাবিত করতে পারে না । এটি একটি স্বতঃস্ফুর্ত ঘটনা ।

Madhyamik Exam (WBBSE) -2013 History Suggestion

Madhyamik Exam (WBBSE) -2013 History Suggestion

ইতিহাস সাজেশন - ২০১৩, দশম শ্রেণী

———————————————————————————————————

১। একটি অথবা দুটি শব্দে উত্তর দাও :- [যে-কোন দশটি] [১ x ১০ = ১০]

Madhyamik Exam (WBBSE) -2013 Mathematics Suggestion

Madhyamik Exam (WBBSE) -2013 Mathematics Suggestion

Part - I

1. (i) কোনো সংখ্যার 20% এর 10% হল 40, সংখ্যাটি কী ?

(ii) যদি a এবং b দুটি ধনাত্মক সংখ্যা হয় এবং a > b, তবে নিম্নলিখিত সম্পর্কগুলির মধ্যে কোনটি সত্য ?

এক্স-রশ্মি ও সাধারণ আলোক-রশ্মির তুলনা

এক্স-রশ্মি এবং সাধারণ আলোক-রশ্মির তুলনা (i) এক্স-রশ্মি এবং আলোক-রশ্মি উভয়েই তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ । (ii) শূন্য মাধ্যমে আলোক-রশ্মি এবং এক্স-রশ্মি উভয়ের বেগ (3 x 108 মিটার / সেকেন্ড) । (iii) উভয় রশ্মিই সরলরেখায় যায় । বিশেষ ব্যবস্থায় আলোক-রশ্মির মতো এক্স-রশ্মির প্রতিফলন এবং প্রতিসরণ হয় । (iv) উভয় রশ্মিই ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া করে । (v) উভয় রশ্মিই তড়িৎ বা চৌম্বকক্ষেত্রে বিক্ষিপ্ত হয় না ।

এক্স-রশ্মির ধর্ম ও এর ব্যবহার

এক্স-রশ্মির ধর্ম:- [i] এক্স-রশ্মি এক প্রকার তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ হওয়ায় তড়িৎক্ষেত্র বা চৌম্বকক্ষেত্রের দ্বারা এই রশ্মির গতিপথের কোনো বিচ্যুতি ঘটে না । [ii] এক্স-রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অনেক কম । এই রশ্মি মানুষের চোখে অনুভূতি জন্মায় না । কম তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিকে কঠিন এক্স-রশ্মি [Hard x-rays] এবং বেশি তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিকে কোমল এক্স-রশ্মি [Soft x-rays] বলে । এক্স-রশ্মির ব্যবহার: (i) এক্স-রশ্মির সাহায্যে ফটোগ্রাফিক প্লেটে হাত, পা বা দেহের হাড়ের ছবি পাওয়া যায় । এজন্য শল্য চিকিত্সায় এক্স-রশ্মি অপরিহার্য । (ii) এক্স-রশ্মির জীবন্ত কোশকে ধ্বংস করার ক্ষমতাকে কাজে লাগিয়ে ক্যান্সার, টিউমার প্রভৃতি রোগের চিকিত্সায় এই রশ্মি ব্যবহৃত হয় । একে এক্স-রে থেরাপি বলে ।