WB Class X

WBBSE class X study related contents

এক্স-রশ্মি উত্পাদনের নীতি

এক্স-রশ্মি উত্পাদনের নীতি : তীব্র গতিবেগ সম্পন্ন ইলেকট্রনের গতি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কোনো কঠিন বস্তু (যেমন— প্লাটিনাম বা টাংস্টেন) দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে হটাৎ কমে গেলে বা থেমে গেলে, এর গতিশক্তির কিছু অংশ তাপশক্তিতে রুপান্তরিত হয় । এই শক্তিশালী অদৃশ্য তরঙ্গকে এক্স-রশ্মি বলা হয় । 1895 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী রন্টজেন (Roentgen) এই রশ্মি আবিষ্কার করেন । গ্যাস ভর্তি এক্স-রশ্মি নল :- একটি শক্ত কাচের নলের (তড়িৎ মোক্ষম নল) ভিতর বায়ুচাপ 0.001 মিমি পারদস্থম্ভের সমান রেখে নলের দুপ্রান্তে যুক্ত দুটি তড়িদ্দার অ্যানোড ও ক্যাথোডের ভিতর উচ্চ বিভব-প্রভেদ (30,000 থেকে 50,000 ভোল্ট) প্রয়োগ করা হয় ।

দুই তড়িদ্দ্বারবিশিষ্ট তাপীয় আয়ন ভালভ

দুই তড়িদ্দ্বারবিশিষ্ট তাপীয় আয়ন ভালভ বা ডায়োড ভালভ : বিভিন্ন ধরনের তাপীয় আয়ন ভালভ তৈরির কাজে তাপীয় আয়ন নিঃসরণকে ব্যবহার করা হয় । 1904 খ্রিস্টাব্দে স্যার ফ্লেমিং সর্বপ্রথম দুই তড়িদ্দ্বারবিশিষ্ট তাপীয় আয়ন ভালভ উদ্ভাবন করেন । প্রথমে এই ভালভকে ‘ফ্লেমিং ভালভ’ বলা হত । পরে এই ভালভের নাম হয়েছে ডায়োড ভালভ । একটি বায়ুশূন্য কাচের কুন্ডে দুটি তড়িদ্দ্বার ঢুকানো থাকে

তপ্ত ক্যাথোড-রশ্মি নল

এটি প্রধানত একটি বায়ুশূন্য কাচের নল । নলটির ভিতরের দেওয়ালে পরিবাহী পদার্থের আস্তরণ লাগানো থাকে । ক্যাথোড C হল ইলেকট্রনের উত্স । যখন তড়িৎপ্রবাহ পাঠিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একে উত্তপ্ত করা হয় তখন এ থেকে ইলেকট্রন নির্গত হয় । G হল গ্রিড, এটি নিকেলের তৈরি একটি চোঙ । এই গ্রিড ক্যাথোডকে সম্পূর্ণ ভাবে ঘিরে থাকে ।

তাপীয় আয়ন নিঃসরণ

তাপীয় আয়ন নিঃসরণ: বিজ্ঞানী ড্রুড -এর মুক্ত ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলি স্বাধীনভাবে এলোমেলো ঘুরে বেড়ায় । সাধারণভাবে এই ইলেকট্রনগুলি ধাতবপৃষ্ঠ ত্যাগ করে যেতে পারে না । কারণ ধাতবপৃষ্ঠ ওই ইলেকট্রনগুলির উপর একটি আকর্ষণ বল প্রয়োগ করে ও এদের ধাতুর ভিতরেই রেখে দেয় । ধাতবপৃষ্ঠ ছেড়ে যেতে হলে ইলেকট্রনকে কিছু কার্য করতে হয় ।

Madhyamik Exam (WBBSE) -2013 Physical Science Suggestion

Madhyamik Exam (WBBSE) -2013 Physical Science Suggestion

Group ‘A’ বাধ্যতামূলক, Group ‘B’, Group ‘C’, ও Group ‘D’ থেকে মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে । Group ‘B’ থেকে কম পক্ষে দুটি, Group ‘C’ এবং Group ‘D’ থেকে কম পক্ষে তিনটি করে প্রশ্নের উত্তর দিতে হবে ।

[Group - A]

১. যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও ১ x ১০ = ১০

গাণিতিক উদাহরণ

♦ গাণিতিক উদাহরণ ♦

1. কোনো পরিবাহীর রোধ 5 ওহম । এর ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে । পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব-প্রভেদ কত ?

Ans. V = iR = 2 \times 5 = 10ভোল্ট ।

2. একই উপাদানের দুটি সমান দৈর্ঘ্যবিশিষ্ট তার আছে । একটির ব্যাসার্ধ আর একটির ব্যাসার্ধের দ্বিগুণ । এদের রোধের অনুপাত কত ?